ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ ২ যাত্রী আটক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ০৫:৫৯ এএম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ ২ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী দুই যাত্রীর কাছ থেকে ৪১ লাখ ২ হাজার ৪৮৪ টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক করেছে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম। জানা যায় এসব মুদ্রার বিপরীতে পাসপোর্টে এনডোসমেন্ট ছিল না । ২৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়ার এমরান হোসাইন নামের এক যাত্রীকে নিচতলার ৭ নম্বর আন্তর্জাতিক গেইট থেকে আটক করা হয়। তার কাছে ১২ লাখ ৫৮ হাজার ৫২৩ টাকার সমপরিমাণ ওমান, সৌদি, কুয়েত ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায় বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। আরেকযাত্রী চট্টগ্রামের আনোয়ারা থানার নূর কামাল কে ও আটক করা হয় দোতলার ডিপার্চার লাউঞ্জ থেকে । তার কাছে ২৮ লাখ ৪৩ হাজার ৯৬১ টাকার সমপরিমাণ ওমান ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়। একজন যাত্রী বৈধভাবে পাসপোর্টে এনডোসমেন্ট করে ১০ লাখ টাকা বিদেশ নিতে পারেন। দুইযাত্রীর যাত্রা বাতিল করে আটকের পর বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস ইন্টেলিজেন্সকে বুঝিয়ে দিয়েছে এনএসআই টিম।