ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

কলমাকান্দার রাজাপুর আবাসন প্রকল্পের জরাজীর্ণ ঘরে দুর্ভোগে ৭০ পরিবার

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ০১:৫৫ এএম

কলমাকান্দার রাজাপুর আবাসন প্রকল্পের জরাজীর্ণ ঘরে দুর্ভোগে ৭০ পরিবার
পঞ্চাশোর্ধ্ব সাচ্চু মিয়া অভাবের তাড়নায় জরাজীর্ণ ঘর মেরামত করতে না পেরে চার বছর আগে স্ত্রী, সন্তান নিয়ে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। সেখানে টাকা রোজগার করে ফিরে এসে গত শুক্রবার ঘর মেরামত কাজে হাত দিয়েছেন। সাচ্চু মিয়ার প্রতিবেশী স্বপন দেবের ঘর বসবাস অনুপযোগী থাকায় তিনিও (স্বপন) চলে গেছেন অন্যত্র। শুধু স্বপন দেব নন, আশপাশের অর্ধশত নিম্ন আয়ের পরিবার একই সমস্যায় পড়ে ঘর ছেড়েছেন। যারা এখানে বসবাস করছেন, তারাও রয়েছেন নানা সমস্যায়। কারও ঘরের চালা নষ্ট, কারও খুলে গেছে বেড়ার টিন। বৃষ্টি হলে বিড়ম্বনার শেষ নেই। সামর্থ্য অনুযায়ী কেউ কম দামি টিন আবার কেউ পলিথিন দিয়ে পরিস্থিতি সামলাচ্ছেন। আর যাদের সামর্থ্য নেই, তারা বাধ্য হয়ে চলে যাচ্ছেন অন্যত্র। এমন চিত্র নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাজাপুর আবাসন প্রকল্পের। যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দিন দিন বসবাস অনুপযোগী হয়ে পড়ছে এ আবাসন প্রকল্পের প্রতিটি ঘর। ফলে এখানে বসবাসকারী ৭০টি পরিবার পড়েছে বিপাকে। ভূমিহীন, অসহায়, দরিদ্র পরিবারকে পুনর্বাসনের জন্য ২০০৭ সালে কলমাকান্দা-পাঁচগাঁও সড়কের পূর্বদিকে রাজাপুর এলাকায় আট একর ৩২ শতাংশ জায়গায় রাজাপুর আবাসন প্রকল্পের কাজ শুরু হয়। এর পরের বছর ২৭ আগস্ট ১২০টি পরিবারকে সেখানে পুনর্বাসন করা হয়। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই ওই আবাসন প্রকল্পের ঘরগুলোতে ব্যবহূত টিনে মরিচা পড়তে থাকে। ক্রমেই মরিচা বেড়ে চালার টিন ছিদ্র হতে থাকে। ফলে বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। সরেজমিন ঘুরে দেখা যায়, এ আবাসন প্রকল্পের অধিকাংশ ঘরই ব্যবহারের অনুপযোগী। রয়েছে স্যানিটেশনসহ পানীর সমস্যা। ১৫টি নলকূপের মধ্যে ১৩টিই অকেজো। আবাসন প্রকল্পের উভয় পাশে হাওর থাকায় এবারের বন্যায় বেশকিছু জায়গা সোনাডুবি হাওরে বিলীন হওয়ার পাশাপাশি টয়লেটগুলো ভেঙে গেছে। ফলে নিজ খরচে তাদের আলাদা করে টয়লেট স্থাপন করতে হয়েছে। পানির সমস্যা সমাধানে নিজেরাই বসিয়েছে নলকূপ। আবাসন প্রকল্পে বসবাসকারী শেখ আলী উসমান জানান, এখানে বসবাসকারী প্রত্যেকেই নিম্ন আয়ের মানুষ। দিনমজুর, রিকশা ও ট্রলি চালিয়ে কোনো রকমে জীবনযাপন করে। সরকারি সহযোগিতা না পেয়ে অনেকেই নিজের টাকায় ঘর মেরামত করতে গিয়ে হিমশিম খাচ্ছে। সীতা রানী দাস নামে আরেক বাসিন্দা জানান, বন্যার কারণে ল্যাট্রিনের সিঁড়ির গোড়া থেকে মাটি সরে গেছে। ল্যাট্রিনে উঠতে গিয়ে সিঁড়ি ভেঙে তিনি পায়ে ব্যথা পেয়েছেন। তাই আবাসন প্রকল্পের জরাজীর্ণ সমস্ত কিছু মেরামত করে দেওয়ার জন্য সংশ্নিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। এ ব্যাপারে কথা বলতে চাইলে কলমাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। কলাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ৫২ বাংলা টিভিকে বলেন, এবিষয়টি নিয়ে জেলা সমন্বয় সভায় কথা বলেছি। দরিদ্র পরিবারগুলোর দুর্ভোগের কথা চিন্তা করে এডিপি থেকে বরাদ্দ দিয়ে এটি সংস্কার করা যায় কিনা তাও ভেবে দেখা হচ্ছে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ৫২ বাংলা টিভিকে বলেন, আমি ইতিমধ্যেই সরেজমিনে পরিদর্শন করেছি। দ্রুত সংস্কারের জন্য উর্দ্ধতন কর্মকর্তা মহোদয়কে অবগত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই সংস্কার করা হবে। [youtube]egZGDI_mbeE[/youtube]