ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

এমসি কলেজ ছাত্রবাসে গৃহবধু ও খাগড়াছড়িতে আদিবাসী নারীকে গণধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:২১ পিএম

এমসি কলেজ ছাত্রবাসে গৃহবধু ও খাগড়াছড়িতে আদিবাসী নারীকে গণধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
বিচারহীনতার কারণেই ছাত্রলীগের অপকর্ম বাড়ছে এবং সিলেট এমসি কলেজের ঘটনা তারই প্রমাণ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের নেতারা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাসের সামনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তারা এ মন্তব্য করেন। সম্প্রতি সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ কর্মী কর্তৃক গৃহবধূ ধর্ষণ, খাগড়াছড়িতে আদিবাসী নারীকে গণধর্ষণ এবং সাভারের ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে ছাত্রদল। সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারের ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, খাগড়াছড়ি আদিবাসী ধর্ষণ এবং সিলেট এমসি কলেজের ছাত্রলীগ ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তিনি বলেন, ছাত্রলীগ ধর্ষণ কর্মের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এমসি কলেজের মাধ্যমে সেটা বোঝা যায়। ছাত্রলীগ কর্তৃক ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোর্শেদকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে, তাকে পুনর্বহালের দাবি জানাচ্ছি। বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক টিএসসিতে এক নারীর সম্ভ্রমহানির ঘটনায় কারো বিচার হয়নি। আবু বকর হত্যার আসামিসহ সবার বেকসুর খালাস হয়েছে। এসবের জন্য ছাত্রলীগের অপকর্ম দিন দিন বেড়েই চলছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল ইউনিট, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কবি নজরুল ইসলাম কলেজ, ইডেন কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলে