ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : নিজেদের নির্দোষ দাবি সাইফুর-অর্জুনের

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৫ পিএম

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : নিজেদের নির্দোষ দাবি সাইফুর-অর্জুনের
সিলেটে ১২৮ বছরের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ কলেজ (এমসি কলেজ) ছাত্রাবাসে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান ও চার নম্বর আসামি অর্জুন লস্কর। সোমবার দুপুর ১২টার দিকে ওই দুই আসামিকে সিলেট মুখ্য মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুর রহমানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে রিমান্ড শুনানিকালে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা গণধর্ষণ মামলার আসামি সাইফুর ও অর্জুন ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করে বক্তব্য দেন। তারা বলেন, ‘আমরা অপরাধের সঙ্গে জড়িত নই। রাজন ও আইনুল ও তারেক গৃহবধূকে ধর্ষণ করেছে।’ গণধর্ষণের ঘটনায় শনিবার সকালে নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে তারেক, অর্জুন, রনি, মাসুম ও রবিউলের নাম উল্লেখ করেন। তবে রাজন ও আইনুল এজাহারভুক্ত আসামি নন। এর মধ্যে রাজনকে অজ্ঞাত আসামি হিসেবে এবং তাকে সহায়তা করায় আইনুলকে রোববার রাতে ফেঞ্চুগঞ্জের কচুয়া নয়াটিলা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৯ এর একটি দল। এখন পর্যন্ত মাসুম ও তারেককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে কয়েকজন ছাত্রলীগ কর্মী। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের কর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত এজাহারভুক্ত চার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পলাতক রয়েছেন মামলার এজাহারভুক্ত আসামি মাহফুজুর রহমান মাসুম (২৫) ও তারেকুল ইসলাম তারেক (২৮)। তাদের গ্রেফতারে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল।