ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

মোংলায় নেতাকর্মীদের উদ্দেশ্যে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫১ এএম

মোংলায় নেতাকর্মীদের উদ্দেশ্যে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের চত্বরে শ্রমিক ও গরীব অসহায় মানুষদের মাঝে উপমন্ত্রী’র পক্ষ থেকে ত্রান বিতরন অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক এ কথা বলেন। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ও খুলনা সিটি মেয়রের নিজস্ব তহবিল থেকে ৭২০ জন বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারী ও পৌর শহরের অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। দেশে করোনাকালীন সময় যে সকল কর্মহীন মানুষ ঘরবন্ধী ছিলেন, তাদেরকে প্রধানমন্ত্রীর দেয়া ব্যাপক সাহায্য সহযোগীতা আমরা করেছি। উপকুলীয় অঞ্চলে সুন্দরবনের নদী-খালে মাছধরা বন্ধছিল, যারা জেলে ছিলেন, সে সময়ও আপনারা সরকারের সহযোগীতা পেয়েছেন। আগামী ১৫ অক্টোবর মাসে ইলিশ ধরা বন্ধ থাকবে, সে সময়ও সহায়তা পাবেন। মরণ ঘাতক করোনা ভাইরাসের কোন ওষুধ এখনও আবিস্কার হয়নি, শুধু মাত্র সামাজিক দুরত্ব বজায় রাখা আর নিজে ও পরিবারকে পরিস্কার পরিচ্ছন্ন রেখে সচেতন ভাবে চলাচল করলেই এ রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। খাদ্য সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সীমিতভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করা হয়েছে। আমরাও আজ থেকে মোংলায় সকল নেতা, কর্মীদের নিয়ে সীমিত আকারে বর্ধিত সভা করে সাংগঠনিক কর্মকান্ড কিভাবে এগিয়ে নেয়া যায়, শুক্রবারের সভায় সেই সিদ্ধান্ত নেয়া হবে। মোংলা উপজেলা ও পৌরসভায় এর আগেও আওয়ামীলীগের কমিটি করা হয়েছে। এছাড়া কিছু কমিটি বাকি রয়েছে, কিন্ত সামনে যে কমিটি গঠন করা হবে সেখানে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িতদের কোন স্থান দেয়া হবেনা বলে নেতৃবৃন্দদের নির্দেশ করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ’র ডেপুটি কমান্ডার ও পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমান, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, ৬ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রান বিতরন শেষে সরকারের নির্দেশনা মোতাবেক দীর্ঘ প্রায় ৬ মাস পর মোংলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে নেতাকর্মীদের নিয়ে এক বর্ধিত সভায় যোগ দেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আঃ খালেক।