ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

চাঁদাবাজী মামলায় সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্থ মুক্তিযোদ্ধা প্রধান আসামি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৭ পিএম

চাঁদাবাজী মামলায় সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্থ মুক্তিযোদ্ধা প্রধান আসামি
সাত বছর ধরে পক্ষাঘাত (প্যারালাইস) বীর মুক্তিযোদ্ধা আ. আওয়ালকে (৭৫) প্রধান আসামি করে চাঁদাবাজি মামলা করা হয়েছে। এ মামলায় বার্ধক্যে আক্রান্ত মুক্তিাযোদ্ধার ছোট ভাই আব্দুল হামিদ ছোট্টনিকে (৭২) দ্বিতীয় আসামি করে ওই পরিবার আত্মীয় ও নারী সহ ১৮ জনের নামে ১০ লক্ষা টাকা চাঁদা দাবী উল্লেখ করে মামলা দায়ের হয়েছে নেত্রকোনার আদালতে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রহিমপুর গ্রামের আবুল হাসেম ওরফে আব্দুল হাসিম। এ মামলার প্রধান আসামিরা হলো একই এলাকার ও মামলার বাদী’র প্রতিবেশি। আদালত মামলাটি সিআইডির কাছে তদন্তের জন্য প্রেরণ করেছেন এবং তা তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে অভিযোগ অনুসন্ধানে সরেজমিনে গেলে পঙ্গু বীর মুক্তিযোদ্ধা আ. আওয়াল অত্যন্ত স্বল্প স্বরে বলেন, ‘ আমি ৬-৭ বছর ধরে প্যারালাইজড হয়ে দিনযাপন করতেছি। জমি সংক্রান্ত বিরোধে হাসিম আমার নামে চাঁদাবাজি কেইস দিছে। যা একেবারেই মিথ্যা। এতে নারী সহ আমি, আমার অসুস্থ ছোট ভাই ছোট্টনি সহ ১৮ জনের নাম দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ এ বিষয়ে মামলার বাদীর সাথে যোগায়োগ করা হলে আবুল হাসেম ওরফে আব্দুল হাসিম জমি সংক্রান্ত বিরোধে নিজে বাদী হয়ে জেলা আদালতে চাঁদাবাজি মামলা করার কথা স্বীকার করে বলেন, আমি ৭ ধারা মামলা করার পর তারা ওই জায়গায় রাতের বেলায় ঘর উঠাইয়া ফেলে। আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। না দিলে আমরা ঘর তুলে ফেলবো বলছে মুক্তিযোদ্ধা আওয়ালের সন্তানেরা। পরে আমি চাঁদাবাজি মামলা করেছি। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করতে দেখা যায়। এ বিষয়ে একই গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব জানান, মামলা প্রধান আসামি আওয়াল অত্যন্ত সহজ সরল মানুষ ও গত সাত বছর ধরে পঙ্গু অবস্থায় আছেন। তার ছোট ভাই ছোট্টনিও বিছানায় শয্যাশায়ী। তারা চাঁদা দাবী করে এটা কোন অবস্থাতে বিশ্বাস যোগ্য নয়, হাস্যকরও বটে। এ গ্রামে আমরা ১৪ জন মুক্তিযোদ্ধা রয়েছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মামলার বাদী হাসিমকে বিচারের আওতায় আনা হোক বলে তিনি জানান। এ বিষয়ে কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক তালুকদার জানান, জমির সংক্রান্ত বিরোধে হাসিম নামে ৭৫ বয়সের পঙ্গু বীর মুক্তিযোদ্ধা আ. আওয়ালের নামে জেলা আদালতে চাঁদাবাজি মামলার কথা শুনেছি। অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আ. আওয়ালকে প্রধান আসামি করে চাঁদাবাজি মামলা করেছে। যা মিথ্যা মামলা, খুবই দুঃখজনক ও আমি ব্যথিত হয়েছি। এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। পাশাপাশি ওই মামলার বাদী হাসিমের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানাচ্ছি।