ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

বিপুল পরিমান লুব্রিকেন্ট অয়েলসহ আটক ৩

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৯ এএম

বিপুল পরিমান লুব্রিকেন্ট অয়েলসহ আটক ৩
মোংলা বন্দরের পশুর নদী থেকে ২ হাজার লিটার লুব্রিকেন্ট অয়েল (মবিল)সহ তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার (১৩ সেপ্টেম্বর)পশুর নদীর জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায়ে কোস্টগার্ড এদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন, মোংলা উপজেলার কানাইনগর গ্রামের  মোঃ নিয়ামুল (২২), জয়বাংলা গ্রামের  হারুন হাওলাদার(৩৫) এবং একই গ্রামের রফিকুল(২৫)। রবিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে: কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশী জাহাজ থেকে লুব্রিকেন্ট অয়েল (মবিল) পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯শ ৫০ লিটার লুব অয়েল ও তেল পাচার কাজে ব্যবহৃত ৩৯টি ড্রাম উদ্ধার করে। চোরাকারবারীদের ট্রলারে থাকা সোলার প্যানেল, গ্যাস ও গ্যাসের চুলাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।