ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ছুটি ও ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে বৃদ্ধি হবে

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১১:২৭ পিএম

দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ছুটি ও ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে বৃদ্ধি হবে
করোনা মহামারির কারণে দেশে গিয়ে আটকে পড়া সৌদি প্রবাসীদের ছুটি ও ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে বিনা জরিমানায় বৃদ্ধি করবে সৌদি সরকার। রাজকীয় সৌদি আরব সরকারের পাসপোর্ট  (জাওয়াযাত) কর্তৃপক্ষ ৭ সেপ্টেম্বর তাদের টুইটার এবং ফেসবুক একাউন্টে বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে এই ঘোষণা দিয়েছে। এক. মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ ১ আগস্ট ২০২০ থেকে ৩১ আগস্ট ২০২০ তারিখের মধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার দিন হতে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে কোন ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে। দুই. গৃহকর্মী (আমেল মানজিলি, সায়েক খাস) জাতীয় পেশার কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ এবং এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি হবে। তিন. মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ আছে কিন্তু রি-এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই  বৃদ্ধি হয়ে যাবে । চার. যারা (সকল ধরণের কর্মী)এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় ছুটিতে দেশে যেতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি হবে। পাঁচ. যারা (সকল ধরণের কর্মী) ফাইনাল এক্সিট ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় সৌদি আরব ত্যাগ করতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে। উল্লেখ্য, করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে অনেক প্রবাসী দেশে ছুটিতে গিয়ে আটকে পড়েছন আবার অনেকে ছুটি লাগিয়েও বিমান চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।তাদের সকলেরই চিন্তার অবসান হলো। দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ছুটি ও ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে বৃদ্ধি হবে।