ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

বাগেরহাটের রিয়েলস্টেট ব্যবসায়ী মান্নান তালুকদারের ৩০ ব্যাংক একাউন্ট ও ৪৮ একর জমি জব্দের আদেশ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫১ এএম

বাগেরহাটের রিয়েলস্টেট ব্যবসায়ী মান্নান তালুকদারের ৩০ ব্যাংক একাউন্ট ও ৪৮ একর জমি জব্দের আদেশ
বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদারের ৩০টি ব্যাংক একাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। আদালত একই সাথে তার ১০৮টি জমির দলিলের সম্পত্তি এবং চারটি গাড়ী ক্রোক করার আদেশ দিয়েছেন। বাগেরহাটের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক গাজী রহমান দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন বলে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মিলন কুমার ব্যানার্জি জানান। দুদকের দায়ের করা ১১০ কোটি টাকা পাচারের মামলায় নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার আদালতে আতœসমর্পণ করলে গত বছরের ১৫ জুলাই তাকে কারাগারে পাঠান। সেই থেকে তিনি বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন। দুদকের কৌশুলি (পিপি) মিলন কুমার ব্যানার্জী জানান, সম্প্রতি দুদকের দায়ের করা টাকা পাচারের মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। দুদকের তদন্তে নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের মালিকানাধীন বিভিন্ন সহযোগি প্রতিষ্ঠানের ৩০টি ব্যাংক হিসাব, ১০৮টি দলিলে প্রায় ৪৮ একর জমি এবং তার ব্যবহ্নত চারটি গাড়ীর সন্ধান পায়। আদালতের বিচারক দীর্ঘ শুনানি শেষে আব্দুল মান্নানের সব ব্যাংক হিসাব জব্দ করে এবং তার স্থাবর সম্পত্তি এবং গাড়ী ক্রোক করার আদেশ দেন। মামলা তদন্ত কর্মকর্তা বাগেরহাট-খুলনা-সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) মো. শাওন মিয়া জানান, গত বছরের ৩০ মে দুদকের দায়ের করা মামলার তদন্ত শুরু হয়। ওই মামলায় তদন্ত করতে যেয়ে নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদারের বেশ কয়েকটি সহযোগি প্রতিষ্ঠানের বিপরীতে ৩০টি ব্যাংক একাউন্ট হিসাব পাওয়া গেছে। এছাড়া তার নামে ১০৮টি দলিলে বাগেরহাট, খুলনা, পিরোজপুর ও গোপালগঞ্জে প্রায় ৪৮ একর জমি এবং চারটি গাড়ীর সন্ধান পাওয়া গেছে। তার নামে থাকা সব একাউন্ট জব্দ করতে এবং জমি ও গাড়ী ক্রোক করতে আদালতে একটি আবেদন দাখিল করি। গত বছরের ৩০ মে বাগেরহাট সদর মডেল থানায় দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) মো. শাওন মিয়া বাদী হয়ে নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদার ও তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে ১১০ কোটি টাকা পাচারের একটি মামলা করেন। নিউ বসুন্ধরার এমডি আব্দুল মান্নান তালুকদার গত প্রায় নয় বছরে বাগেরহাটের ১৬টি ব্যাংকের ৩০টি (একাউন্ট) হিসাবে ১১০ কোটি ৩১ লাখ ৯৩৫ টাকা ৫৮ পয়সা জমা করেন। প্রসঙ্গত. ২০১০ সালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারি আব্দুল মান্নান তালুকদার নামে এক ব্যক্তি সেচ্ছায় অবসর নিয়ে নিউ বসুন্ধরা রিয়েলস্টেট লিমিটেড নামে একটি জমি কেনাবেচা ও অর্থলগ্নী প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠানে তিনি ব্যবস্থাপনা পরিচালক এবং তার ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান করা হয় বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড় জামে মসজিদের ঈমাম আনিসুর রহমান নামে আরেক ব্যক্তিকে। এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার পর তিনি গ্রাহকদের প্রতিলাখে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা করে দেয়ার প্রলোভনে বাগেরহাট, খুলনাসহ বেশ কয়েকটি জেলার অন্তত ২০ হাজার গ্রাহকের কাছ থেকে অন্তত ২৯৯ কোটি টাকা আমানত সংগ্রহ করেন।