ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

বান্দরবানে বরখাস্ত, বিস্ময়কর পদোন্নতি পেয়ে চট্টগ্রামে বিভাগীয় স্বাস্থ্য তত্ত্বাবধায়ক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ০৪:৪১ পিএম

বান্দরবানে বরখাস্ত, বিস্ময়কর পদোন্নতি পেয়ে চট্টগ্রামে বিভাগীয় স্বাস্থ্য তত্ত্বাবধায়ক
চাকরী থেকে বরখাস্ত হয়েও একজন স্বাস্থ্য অধিদপ্তরে দুটো চাকরী করছেন একজন কর্মকর্তা। তিনি হলেন উপজাতি নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত বান্দরবানের জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া। অথচ তিনি বহাল তবিয়তে চাকরি করছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন অফিসে। বিস্ময়করভাবে একের পর এক পদোন্নতি পেয়ে হয়েছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য তত্ত্বাবধায়ক। এছাড়াও স্বাস্থ্য বিভাগের তিনটি গুরুত্বপূর্ণ পদ দখল করে নেন তিনি একাই। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন’র (পিএসসি) অনুমোদন ছাড়াই ড্রয়িং ডিস্বার্সিং (আয়ন-ব্যায়ন) অফিসার পদ ব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের স্বাক্ষরে বেতন-ভাতাসহ অন্যান্য আনুসাঙ্গকি অর্থ উত্তোলন করেন প্রায় দু’বছর ধরে। শুধু তাই নয়! কক্সবাজার ও বান্দরবানের স্থায়ী ঠিকানা জালিয়াতির মাধ্যমে একই সংস্থায় দুইটি চাকরি নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে পরের নিয়োগটিতে বিভাগীয় প্রার্থী হিসেবে পদোন্নতি বলে পার পাওয়ার চেষ্টা করেন সুজন বড়ুয়া। সুজন বড়ুয়া’র ক্ষমতার এতই প্রভাব যে, ভয়ে তার এসব অভিযোগের বিষয়ে মুখ খুলতে রাজি হননি চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সব কিছুই জানা আছে, এমনটা জানিয়ে সুজন বড়ুয়া’র জাল-জালিয়াতি প্রসঙ্গ এড়িয়ে গেলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি’সহ অন্যান্য কর্মকর্তাগণ। এদিকে সুজন বড়ুয়া দীর্ঘ ৮ বছর সরকারি চাকরি করার পর আগের স্থায়ী ঠিকানা ও তথ্য গোপন করে জালিয়াতি করে একই সংস্থায় ফের আরেকটি উচ্চপদে চাকরি এবং তিন পদোন্নতির নেয়ার অভিযোগ দৃষ্টিগোচর হওয়ার পরই এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে র্দুনীতি দমন কমিশন। গত দুই বছর আগে দুদক’র দেয়া এই চিঠি পেয়েও রহস্যজনক কারণে সুজন বড়ুয়া এসব অভিযোগ মাঠ পর্যায়ে তদন্ত না করেই পুরো বিষয়টি ধামাচাপা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। র্দুনীতি দমন কমিশন (দুদক), স্বাস্থ্য অধিদপ্তর ও রাঙামাটি-বান্দরবান দু’পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান বরাবরে বিভিন্ন সময় সুজন বড়ুয়ার জাল-জালিয়াতি অনিয়ম ও যৌন হয়রানির একাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর এসব অভিযোগ তদন্ত না করেই অভিযোগের মাধ্যমে অনিয়ম ও জাল-জালিয়াতির প্রকাশ করে দেয়ার অভিযোগে উল্টো অভিযোগকারীদেরকে বিভিন্ন সময় শাস্তি প্রদান করে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র:ভোরের কাগজ