ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

কলমাকান্দায় পাথর ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খালে, চালক নিহত

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ০৪:২২ পিএম

কলমাকান্দায় পাথর ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খালে, চালক নিহত
শেখ শামীম, কলমাকান্দা  (নেত্রকোণা)  পাথর ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে লরির চালক নিহত ও হেলপার আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত লরি চালক রবি হোসেন (২৫) পাশ্ববর্তী উপজেলা দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের চারিখাল গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। আহত হেলপার একই এলাকার কালাচাঁনের ছেলে নুরুল ইসলাম (২৭)। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত প্রায় দেড়টার দুর্গাপুর থেকে পাথর ভর্তি একটি লরি কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল ব্রিজ নামক এলাকায় আসলে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। পরে ট্রিপল নাইনে খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। খাল থেকে লরি সহ চালকের লাশ ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার। কলমাকান্দার ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লরি সহ চালকের লাশ ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত লরির হেলপারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উদ্ধারের পরপরই অভিযোগ না থাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম লরি চালকের লাশ নিহতের বাবার কাছে হস্তান্তর করেছেন বলে তিনি জানান।