ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

যুক্তরাষ্ট্রে নিহত দুই ভাইকে তাঁদের ঘর তৈরির জায়গায় কবর দেয়া হলো

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০, ০৮:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে নিহত দুই ভাইকে তাঁদের ঘর তৈরির জায়গায় কবর দেয়া হলো
যুক্তরাষ্ট্রের বেলইডে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের দাফন ময়মনসিংহের নান্দাইলে সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল রোববার (২৩ আগস্ট) রাতে তাদের মরদেহ ঢাকায় পৌঁছায়। এরপর সোমবার (২৪ আগস্ট) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামে তাদের মরদেহ নিয়ে আসা হয়। দুপুরে নিজ বাড়িতে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুর আবেদিন তুহিন, স্থানীয় নেতৃবৃন্দ, তার পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ উপজেলার হাজারও মানুষ উপস্থিত হয়। জানাজা শেষে তাদের ঘর তোলার নির্ধারিত জায়গায় দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয়। জানা যায়, নান্দাইল উপজেলার চন্ডীপাশাই উনিয়নের নিজবানাইল গ্রামের সিরাজুল ইসলাম ভূঁইয়া ডিভি লটারিতে ১৯৯১ সালে আমেরিকা যান। বর্তমানে নিউইয়র্ক শহরের এরোস্টিয়া নামক স্থানে বসবাস করে তিনি নির্বাচন কমিশনে চাকরি করছেন। পরবর্তীতে তিনি স্ত্রীসহ তিন ছেলে মোজাম্মেল হক রাসেল (৩৫), হিমেল আক্তার জয় (৩০), আমিনুল হক আপেল (২৫) ও মেয়ে সাদিয়া শাওলিন বৈশাখীকেও সেখানে নিয়ে যান। বড় ও মেজো ছেলে চাকরি করতেন। ছোট ছেলে ও একমাত্র মেয়ে এখনও পড়াশোনা করছেন। নিহতদের চাচাত ভাই মোশাররফ হোসেন ভূইয়া জানান, সাপ্তাহিক ছুটিতে তিন ভাই তাদের বন্ধু টাঙ্গাইলের শিহাবকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে কানাডার নায়েগ্রা জলপ্রপাত দেখতে যান। সেখানে দুদিন অবস্থানের পর স্থানীয় সময় গত সোমবার (১৭ আগস্ট) রাত ১টার দিকে ফেরার পথে বাড়ি থেকে প্রায় ৩০০ মাইল দূরে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় চারজনই আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাসেল ও হিমেল মারা যান। তিনি আরও বলেন, সর্বশেষ করোনার আগে বাড়িতে এসে বসত ঘর করার পরিকল্পনা করে জায়গাও ঠিক করে রেখে গিয়েছিলেন তারা। বাকি ছিল শুধু নির্মাণ সামগ্রী এনে বসত ঘর নির্মাণ করা। তবে এখন সেই স্থানেই নির্মাণ করা হয়েছে দুটি কবর। পাশপাশি দুই ভাই। এ দৃশ্য দেখে এলাকার লোকজন ছাড়াও জানাজায় উপস্থিত সকলেই ডুকরে কেঁদেছেন। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে বাফেলো থেকে নিউ ইয়র্কে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক রাসেল (৩৫) ও হিমেল আক্তার জয় (৩০) নিহত হয়। নিহত মোজাম্মেল হক রাসেল যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ তারুণ্য নামক একটি সংগঠনের নেতা ছিলেন।