ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

লন্ডনের বাংলা মিডিয়ার সাথে সোনারগাঁও রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মত বিনিময়

প্রকাশিত: ২২ আগস্ট ২০২০, ০৫:৫১ এএম

লন্ডনের বাংলা মিডিয়ার সাথে সোনারগাঁও রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মত বিনিময়
পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের সোনারগাঁও রেস্টুরেন্ট টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফুড হাইজিন অথরিটি থেকে পরিস্কার পরিচ্ছনতার জন্য ফাইভ স্টার রেইটিং লাভ করেছে। নতুন আঙ্গিকে সাজানো হয়েছে বাংলাদেশী মালিকাধীন এ রেস্টুরেন্টকে।বাড়ানো হয়েছে আসন সংখ্যা। এখন থেকে ৩০০ কাস্টমার এক সাথে বসে খেতে পারবেন। বুফে খাবার তালিকায় রয়েছে ৩০টি বেশি আইটেমের সুস্বাদু খাবার। ২১ আগস্ট (শুক্রবার )দুপুরে সোনারগাঁও রেস্টুরেন্ট’র ব্যবস্হাপনা পরিষদের পক্ষ থেকে লন্ডনের বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। পরিচালক মিসবাহ বিএস চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক তোফাজ্জল আলম। এসময় পরিচালকরা জানান, করোনা মহামারির সময়ে এনএইচএস কর্মীসহ বিভিন্ন চ্যারিটিতে প্রায় ৩ হাজার প্যাকেট গরম খাবার পরিবেশন করেছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, মুহিব চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, এনটিভির ডায়রেক্টর মোস্তফা সারোয়ার, আইঅন টিভির সিইও আতাউল্লা ফারুক, এটিএন বাংলা ইউকের মোস্তাক বাবুল, সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মোসলেহ উদ্দিন আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার আ স ম মাসুম, ইব্রাহিম খলিল, আহাদ চৌধুরী বাবু, জাকির হোসেন কয়েছ, আব্দুল কাইয়ুম, আকরাম হোসেন, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আলী বেবুল, মাহবুব খান, ওমর ফারুক, আব্দুল বাছিত রফি, ফজলুল হক, জয়নাল আবেদিন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের অন্যতম পরিচালক কয়সর এম আহমদ, শেফ লাকি মিয়া, সেকেন্ড শেফ শাহীন মিয়া, তন্দুরি শেফ আখলাকুর রহমান। আলোচনা সভা শেষে প্রায় ২০টি পদের মজাদার খাবার পরিবেশন করে সাংবাদিকদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়। পরিচালকরা ঘোষণা দেন, লন্ডন বাংলা প্রেস ক্লাব সোনারগাঁও রেস্টুরেন্টে কোন ইভেন্ট আয়োজন করলে ৫০ ভাগ কমিশন দেয়া হবে। এদিকে সোনারগাঁও কর্তৃপক্ষ ব্যবসা পরিচালনার পাশাপাশি অনুদান সংগ্রহ করে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্তমানবতার সেবায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।