ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

বিয়ানীবাজারে আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ১১:০৯ পিএম

বিয়ানীবাজারে আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরত আল্লামা মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট  বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের রয়েল স্পাইসি রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের সভাপতি মাওলানা মো. কামাল হোসেন আল মাথহুরী।
পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা নাসির উদ্দীন ও হাফিজ মো. ছরওয়ার হোসেন ফৈয়াজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দিন, মাথিউরা সিনিয়র ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা দেলোয়ার হোসেন, জকিগঞ্জের গাজীরমোকাম মাদরাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল মালিক, কসবা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম জিহাদী, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সেলিম উদ্দিন, জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব নুরু উদ্দীন আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা মোশাহিদ আহমদ আলতাফ, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সফর উদ্দিন, মাওলানা মিজানুর রহমান নোমানী, মাওলানা সুয়াইব আহমদ ও মাওলানা আবু সুফিয়ান।
মাহফিলে বক্তারা বলেন, আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব(রহঃ) এর মতো মহান ওলীর ইন্তেকালে মুসলিম উম্মাহ এক উজ্জ্বলতম  নক্ষত্র হারালো। যিনি হাদীস, তাফসীর ও ফিকহের জগতে যেমন খ্যাতিমান ছিলেন তেমনি আধ্যাত্মিকতায় সুউচ্চ মাত্রায় পৌছেছিলেন। দেশ-বিদেশে ইসলামের খিদমতে মসজিদ, মাদরাসা, খানকা প্রতিষ্ঠা, ওয়াজ-নসীহত ও তথ্যবহুল শতাধিক কিতাবাদি তন্মধ্যে উল্লেখযোগ্য মিলাদে বেনজীর,ফতোয়ায়ে মোজাহিদিয়া,মানাছুল মুফতি,দোয়ার মাহাত্ম্য, এতিম প্রসঙ্গ, শবে বরাত,শবে কদর,জানাযার পর দোয়া ইত্যাদি রচনা করে অনস্বীকার্য অবদান রেখে গেছেন।
প্রবাস গমনের পূর্বে তিনি দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসায় প্রতিষ্ঠান প্রধান,শায়খুল হাদিস, মুফতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। বিশেষত এ মহান বুজুর্গ প্রবাসে ব্রিটেনের লেস্টার শহরে দারুসসালাম মসজিদ এবং লন্ডন শহরের নিউক্রস জামে মসজিদের প্রতিষ্ঠা করেছেন। ইউকে ওলামা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আল-ইসলাহ ইউকের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি।
তিনি ১৯৭৮ সালে প্রধান উদ্যোক্তা হয়ে লন্ডনের দারুল হাদীছ লতিফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।তাছাড়া ওয়াজ নসীহত,খানকাহ, তরবিয়ত মাহফিলের মাধ্যমে ইউরোপ ও আরবের বিভিন্ন দেশে ইসলাম প্রচারের কাজে জীবন অতিবাহিত করেছেন। যোগ্য উত্তরসুরী হিসেবে তিনির তিনজন ছাহেবজাদাই প্রবাসে জীবনে দ্বীনের খিদমতে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, এবি টিভি ও বিয়ানীবাজার নিউজ২৪ এর বিশেষ প্রতিনিধি আবু তাহের রাজু, সিনিয়র প্রতিবেদক শহিদুল ইসলাম সাজু, নিজস্ব প্রতিবেদক আহমদ রেজা চৌধুরী, প্রতিবেদক আহমদ কাদির, চ্যানেল এস'র ক্যামেরাপার্সন শাহেদ আহমদ, পরিষদের সহ সভাপতি, কবি ও শিক্ষক লুৎফুল হক চৌধুরী ফাহিম, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহিন আহমদ, অফিস সম্পাদক মাহবুবুল আলম হিমেল, সদস্য ছারওয়ার হোসাইন, হাফিজ আব্দুছ ছামাদ,হাফিজ মাহমুদুর রশিদ, মাওলানা ইয়াহইয়া, মাওলানা মাশুক আহমদ, আমিনুল ইসলাম বুলবুল, হাফিজ মাওলানা আব্দুল আহাদ, হাফিজ আমান উদ্দিন, হাফেজ আব্দুল ওয়াহিদ প্রমুখ।
কুরআন শরীফ খতম ও খতমে খাজেগানের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে আগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লামা দুবাগী (রহ.) কর্মবহুল বর্ণাঢ্য জীবনী আলোচনা করে মিলাদ শরীফ ও সভাপতির দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।