ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

সিলেটের গোলাপগঞ্জে ৬২ লক্ষ টাকা মূল্যের চোরাই মোবাইল ফোন উদ্ধার

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২০, ০৮:১৫ পিএম

সিলেটের গোলাপগঞ্জে ৬২ লক্ষ টাকা মূল্যের চোরাই মোবাইল ফোন উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গৌরবাড়ি এলাকা থেকে বিপুল পরিমান চোরাই মোবাইল উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। ঈদের দিন শনিবার (১ আগষ্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নোহা মাই্ক্রোবাসসহ ৩১৬ টি মোবাইল সেট উদ্ধার করে জব্দ করেছে থানা পুলিশ। আজ সোমবার ৩ আগস্ট গোলাপগঞ্জ থানায় এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিং-এ এএসপি সার্কেল(গোলাপগঞ্জ) রাশেদুল হক চৌধুরী ও গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান , ঈদের দিন মধ্যে রাতে স্থানীয় এলাকাবাসীর তথ্যে ভিত্তিতে ও পুলিশ ফোর্সের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তথ্যে জানা যায়, এলাকায় একটি নোহা মাইক্রোবাস(ঢাকা-মেট্রো-চ-১১-৫২১৩) প্রবেশ করেছে। স্থানীয়দের কাছে মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে। পরবর্তীতে গোলাপগঞ্জ মডেল থানায় এ খবর আসলে তৎক্ষণাৎ এএসপি সার্কেল গোলাপগঞ্জ ও অফিসার ইনচার্জ সহ থানা পুলিশের একটি দল দ্রুত অভিযানে যায়। চোরাকারবারীরা পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশী করে ১৩ টি ব্রান্ডের ৩১৬টি চোরাই মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৬১ লক্ষ ৪০ হাজার টাকা হবে। প্রেস ব্রিফিং-এ তারা জানান, পুলিশ গাড়ির ড্রাইভারকে সনাক্ত করেছে । তাকে গ্রেফতারের চেষ্টা চলছে, তাকে গ্রেফতার করলেই জড়িতদের তথ্য পাওয়া যাবে। তবে মামাল প্রক্রিয়াধীন রয়েছে বলে তারা জানান।