ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

সিলেট পলি ট্যাকনিকের শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০২ আগস্ট ২০২০, ০৬:৩৫ এএম

সিলেট পলি ট্যাকনিকের শিক্ষার্থীর মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখায় গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়ে সিলেট পলি ট্যাকনিক্যাল কলেজের মেধাবী শিক্ষার্থী সাইফুর রহমানের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের চাচা বলাই মিয়ার দাবী সাপের কামড়ে তার ভাতিজার মৃত্যু ঘটেছে। তবে মৃতদেহে সাপের কামড়ের আলামত সন্দেহজনক। সাইফুর রহমান উপজেলার বর্নি ইউনিয়নের আহমদপুর গ্রামের মাওলানা আব্দুল আহাদের ছেলে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে । পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, হাকালুকি হাওরপাড়ের বর্নি ইউনিয়নের আহমদপুর গ্রামের মাওলানা আব্দুল আহাদ ছেলেসহ সিলেটে বসবাস করেন। সাইফুর রহমান সিলেট পলিট্যাকনিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে বৃহস্পতিবার একাই সে বাড়িতে যায়। রাতে শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকালে পাশের ঘরের জয়নাল আবেদিন দরজা বন্ধ থাকতে দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে লোকজনকে জানান। পরে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখা যায় সাইফুর রহমানের নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রতন দেবনাথ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। নিহত সাইফুর রহমানের চাচা বলাই মিয়ার দাবী রাতে বিষধর সাপের কামড়ে তার ভাতিজার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপের কামড়ে মারা গেলে, বিষে শরীর কালো হয়ে যায়, নাকে-মুখে প্রচুর ফেনা বের হয়। বিষাক্ত সাপ একটি কামড় দিয়েই আত্মরক্ষায় পালিয়ে যায়। কিন্ত নিহত সাইফুর রহমানের দেহে বিষাক্ত সাপের কামড়ের পরবর্তী লক্ষণগুলো দেখা যায়নি। বাম পায়ের উরুতে ৬/৭টি স্থানে রক্ত বেরুনোর দাগ রয়েছে। অনেকেই বলছেন ঘুমন্ত মানুষকে সাপ ৬/৭টি কামড় দিতে পারে না। দাগগুলো মাছ শিকারের টেটুর (কুচা) মতো মনে হচ্ছে। তাই এ মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে যতেষ্ট সন্দেহ রয়েছে। চলছে নানামূখি আলোচনা সমালোচনা। বড়লেখার থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ শুক্রবার সন্ধ্যায় কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের কেউ বাড়িতে থাকেন না। একাই তিনি বাড়ি আসেন। চাচা ও পাশের ঘরের বাসিন্দারা বলছেন বিষধর সাপের কামড়ে সাইফুর রহমানের মৃত্যু ঘটেছে। বাম পায়ের উরুতে কয়েকটি দাগও রয়েছে। ডাক্তারী পরীক্ষা ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।