ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

কুলাউড়ায় এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ০৫:৩২ পিএম

কুলাউড়ায় এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জম্ম শতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষ থেকে কুলাউড়া উপজেলা ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার’ আয়োজনে ২০২০ সনের দাখিল/ এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২ শতাধিক এ+ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মো. আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হাসান রাজুর পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলামান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য, সাবেক কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক ফজলু, কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদ, যুবলীগ নেতা আবু মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা হোসেন মনসুর, এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ, অফিস সহকারী শেখ রুহেল আহমদ, কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান আব্দুল নাহিদ চৌধুরী। সংবর্ধনানুষ্টানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মনজুর হাসনাত তানভীর, মাওয়া সবর জুতি, তাহেরা চৌধুরী, অলিদ রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলামান তার বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সফলতা কামনা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে ও দেশ-জাতির কল্যানে মেধাবীরা অগ্রনী ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংবর্ধিত মেধাবীদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন। কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আব্দুল জলিল জানান, সংগঠনের উদ্দোগে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষ থেকে উপজেলার ২৬ টি শিক্ষা প্রতিষ্টানের মোট ২৩২ জন মেধাবীকে সংবর্ধিত করে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।