ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে বানিয়াচং প্রেসক্লাবের মতবিনিময়

প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ০৬:১৬ এএম

হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে বানিয়াচং প্রেসক্লাবের মতবিনিময়
বানিয়াচং উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পোর্টালের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম। সোমবার বিকাল ৪টায় বানিয়াচং থানার হলরুমে,বানিয়াচং থানা ইনচার্জ মো. এমরান হোসেনের সভাপতিত্বে ও এস আই ছাত্তারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা শেখ নমির আলী, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান।এতে বক্তব্য রাখেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান, মখলিছ মিয়া, রায়হান উদ্দিন সুমন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম বলেন, বর্তমানে বানিয়াচংয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি ভাল করার জন্য পুলিশের সকল সদস্য মিলে কাজ করছে। গ্রাম্য দাঙ্গা নিয়ন্ত্রণে এসেছে। মাদক, জুয়া ও চুরি বন্ধে বানিয়াচং থানা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এ সময় তিনি জনপ্রতিনিধিসহ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে,সবার প্রতি সার্বিকভাবে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।