ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

টানা বৃষ্ঠি আর পাহাড়ি ঢলে সিলেট বন্যার সম্ভাবনা

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ১২:২৫ এএম

টানা বৃষ্ঠি আর পাহাড়ি ঢলে সিলেট বন্যার সম্ভাবনা
ফের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এরই মধ্যে সিলেট জেলার চারটি এলাকায় সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে প্লাবিত হয়েছে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও সদর উপজেলাসহ সিলেটের নিম্নাঞ্চল। তবে গতরাতে সিলেটে বৃষ্টির পরিমাণ কম হলেও উজানে বৃষ্টির কারণে সবগুলো নদীর পানি কিছুটা বেড়েছে। যে কারণে অন্যান্য এলাকার সাথে সিলেট নগরীর তালতলা, সোবহানিঘাট, মেন্দিভাগ, উপশহর, যতরপুর, সবুজভাগ, ঘাসিটুলাসহ বেশ কয়েকটি এলাকায় পানি উঠে গেছে। আবহাওয়া অফিসের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ৯ সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি প্রায় সবকটি পয়েন্টেই বেড়েছে। এর মধ্যে সকাল ৯ টায় কানাইঘাটে সুরমার পানি ছিল বিপৎসীমার ৭১ সেন্টিমিটার উপরে। দুপুর ১২ টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ সেন্টিমিটার। সুরমার সিলেট পয়েন্টে সকাল ৯ টায় পানি ছিল বিপৎসীমার ৯ সেন্টিমিটার উপরে। দুপুর ১২ টায় তা এক পয়েন্ট কমে এসেছে ৮ সেন্টিমিটারে। ফেঞ্চুগঞ্জে সকাল ৯ টায় কুশিয়ারার পানি ছিল বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার উপরে। দুপুর ১২ টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ সেন্টিমিটারে। জৈন্তাপুরের সারিঘাটে ৯ টায় পানি ছিল বিপৎসীমার ২ সেন্টিমিটার উপরে। দুপুর ১২ টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১০ সেন্টিমিটারে। এছাড়া সিলেটে ৪টি পয়েন্টেও পানি বেড়েছে। এদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যায় নষ্ট হয়ে গেছে ক্ষেতের ফসল, তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। ফলে বন্যাকবলিত এলাকার লাখো মানুষ এখন দিশেহারা। এর মাঝে বৃষ্টি নিয়ে কোনো স্বস্তির খবরও নেই আবহাওয়া অফিসের কাছে। সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান- সিলেটে টানা বৃষ্টি হবে আরও সপ্তাহ দশদিন পর্যন্ত। তবে পরিমাণ কিছুটা কমবে। মূলত উজানের বৃষ্টিই সিলেটে বেশি প্রভাব ফেলছে বলে তিনি জানান। আর পূর্বাভাস অনুযায়ী উজানের বৃষ্টি অব্যাহত থাকলে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড, সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান সরকার জানান- মাঝে মাঝে দু’একটা পয়েন্টে বন্যার পানি কিছুটা কমলেও বেশিরভাগ পয়েন্টে পানি বাড়ছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এভাবে উজানের বৃষ্টি অব্যাহত থাকলে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।