ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

সংযুক্ত আরব আমিরাতের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ০৮:০৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ
আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এর অনুমোদনে সংযুক্ত আরব আমিরাতের নতুন মন্ত্রিসভা গঠিত হয়। এই মন্ত্রীসভার শপথ বাক্য পাঠ করান আরব আমিরাতের উপ রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী ও দুবাই এর শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্টিত উক্ত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান । গত সপ্তাহে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম সরকারকে যুগোপযোগী ও কার্যকরী করতে সরকারের মন্ত্রণালয় এবং সরকারি বিভাগগুলোর মাঝে সমন্বয় করার কথা ঘোষণা করেন । নতুন কাঠামোর মধ্যে ৫০ শতাংশ সরকারি পরিষেবা কেন্দ্র বন্ধ করা এবং দুই বছরের মধ্যে সেগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্ম এ রূপান্তর করার সিদ্বান্ত অন্তর্ভুক্ত রয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার এখন আগামী ৫০ বছর ধরে দেশের উন্নয়ন এর ধারাকে অব্যাহত রাখতে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে | শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম আরও বলেন আমার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সরাসরি সহযোগিতা এবং বিচক্ষণ পরামর্শে সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন বৈশ্বিক পরিবর্তনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে সক্রিয়ভাবে নিজেদেরকে প্রথম সারিতে রাখতে সক্ষম হয়েছে । শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাত আজ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে । তিনি আরও বলেন সরকার পরিচালনার ক্ষেত্রে আমার ভাই শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম সবসময় তার আচরণ এর মধ্যে সৃজনশীল চিন্তা এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন । সংযুক্ত আরব আমিরাত ও এর জনগণকে সেবা করার প্রত্যয় নিয়ে আজকের শপথ নেয়া মন্ত্রিসভার নতুন টিমকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।