ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

বড়লেখায় কিন্ডারগার্টেন স্কুলে ভবিষৎ পরিকল্পনা শীর্ষক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ০১:০৩ এএম

বড়লেখায় কিন্ডারগার্টেন স্কুলে ভবিষৎ পরিকল্পনা শীর্ষক সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মহাদূর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১২ ঘটিকায় বড়লেখা ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের একাডেমিক হলরুমে বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হোসাঈনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান। এছাড়াও বক্তব্য রাখেন বড়লেখা ঘোলসা মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুস শহিদ খাঁন, শাহবাজপুর মডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রুহেল আহমদ, বড়লেখা শিশুশিক্ষা একাডেমির প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক। অর্থকষ্টে পড়া কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ প্রণোদনা এবং কিন্ডারগার্টেন স্কুল টিকিয়ে রাখতে সহজ শর্তে বিনা সুদে ব্যাংক ঋণ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। পাশাপাশি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের জন্য সরকারের কাছে নিম্নোক্ত দাবিগুলো পেশ করা হয়। শিক্ষকদের দাবিসমূহ হলো, শিক্ষা উদ্যোক্তাদের জন্য প্রণোদনা ও সহজ শর্তে ঋণ, করোনা সংকটে দুর্ভোগে পড়া কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য বিশেষ অনুদান, স্কুল শিক্ষকদের পরিবার বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা, কিন্ডারগার্টেন টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা, শিক্ষকদের কষ্ট লাঘবে সরকারি প্রণোদনা, কিন্ডারগার্টেন স্কুলকে সহজে নিবন্ধন ও যেকোনো সংকট মোকাবিলায় সরকারের সহযোগিতা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জুড়ী জায়ফরনগর মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক অমিত আল হাসান, বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ গোলাম মর্তুজা, বড়লেখা ব্রাইট কেয়ার একাডেমির প্রধান শিক্ষক শামিম আহমদ, ব্লু বার্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক সাহেদ আহমদ, জিনিয়াস একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।