ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

বন্যায় ভাসছে সিলেট শহর

প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ০৭:১০ পিএম

বন্যায় ভাসছে সিলেট শহর
সিলেট নগরীতে ভারী বর্ষণের ফলে পানি জমে নগরীর অধিকাংশ রাস্তা এখন পানি কবলিত। অবিরাম বৃষ্টিতে অনেক অফিস-দোকান,বাসা-বাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়কে পানি জমে গাড়ী চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অফিসগামীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সিলেট নগরী যেন পরিণত হয়েছে জলাবদ্ধতার নগরীতে। শনিবার (১১ জুলাই) সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। দীর্ঘ সময় চলতে থাকে ভারি বর্ষণ। ফলে করোনার মধ্যেও যারা ঘরের বাইরে বেরিয়েছেনে জীবন-জীবিকার তাগিদে তারা অনেকটা ভোগান্তি পোহাচ্ছেন জলাবদ্ধতা আর যানবাহন সংকটে। যানবাহনের স্বল্পতায় অনেকেই জলাবদ্ধতা মাড়িয়ে হেঁটেই যাচ্ছেন কর্মস্থলে। খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে টানা বর্ষণের ফলে শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। আর শহরতলীর কোথাও কোথাও হাঁটু পানি। এ অবস্থায় গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে বেশীরভাগ কর্মজীবি মানুষের। সকাল থেকেই নগরীর তালতলা,পাটানটুলা, বাগবাড়ি, সুবিদবাজার ও জিন্দাবাজারের কিছু কিছু সড়কে এই জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নগরীতে জমে থাকা বৃষ্টির পানি ছড়া এবং ড্রেন দিয়ে প্রবাহিত না হওয়ায় দেখা দিচ্ছে নগরীতে তীব্র জলাবদ্ধতা। চৌকিদেখী থেকে কর্মস্থল জিন্দাবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন জালাল,তিনি হাঁটতে হাঁটতে বলেন প্রতিদিন সময় মতো কর্মস্থলে পৌঁছাতে পারলেও তীব্র বৃষ্টির কারণে গন্তব্যে যেতে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি আরো জানান, যানবাহন সংকট থাকায় তাকে আম্বরখানা থেকে হেঁটে আসতে হচ্ছে কর্মস্থলে। এক্ষেত্রে জলাবদ্ধতায় ডুবে থাকা অনেক ড্রেনের স্লেভ না থাকায় পড়তে হতে পারে যেকোন দুর্ঘটনার কবলে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, আরো ১০ দিন সিলেট অঞ্চলে একটানা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে আজ শনিবার এবং আগামীকাল রোববার খুব বেশী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটে। তিনি আরো জানান, আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় সিলেট জেলার মধ্যে জৈন্তাপুর এবং সুনামগঞ্জ জেলার মধ্যে বিশম্ভরপুরে অন্যান্য অঞ্চলের তুলনায় বেশীই বৃষ্টিপাত হবে বলে জানান তিনি।