ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডারে রেকর্ড গড়লেন রব্বানী-তৃপ্তি দম্পত্তি

প্রকাশিত: ০১ জুলাই ২০২০, ০৩:৪৬ পিএম

৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডারে রেকর্ড গড়লেন রব্বানী-তৃপ্তি দম্পত্তি
৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডারের ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল মঙ্গলবার ৩০জুন।এতে মেধা তালিকায় ১ম ও অষ্টম স্থান অধিকার করে অনন্য রেকর্ড গড়লেন ঢাবির দুই সাবেক শিক্ষার্থী রব্বানী-তৃপ্তি দম্পতি। প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ মোস্তাক রাব্বানী। একই ক্যাডারে অস্টম স্থান অধিকার করেছেন তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নয়ন তারা তৃপ্তি। তারা দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী। অনুপ্রেরণার গল্পে গতকাল মঙ্গলবার সুপারিশপ্রাপ্ত হয়েছেন এই ভাগ্যবান দম্পতি। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ২ হাজার ২০৪ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া নন-ক্যাডারে আরও ৬ হাজার ১৭৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। জানা গেছে, মোস্তাকের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। আর নয়ন তারার পাবনার ভাঙুড়া উপজেলায়। শেখ মোস্তাক রাব্বানী সংবাদ মাধ্যমকে বলেন, বিসিএসে উত্তীর্ণ হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। তার চলার পথের সঙ্গী হয়েছেন তার স্ত্রীও। সত্যিই এটা অন্যরকম অনুভূতি। তিন-চার বছর টানা পরিশ্রমের পর এমন ফলাফল পেয়ে খুব ভাল লাগছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এই অর্জন সম্পূর্ণ আমাদের বোঝাপড়ার জন্য হয়েছে। আমরা পড়ালেখার ক্ষেত্রে সব সময় একে অপরকে সহযোগিতা করেছি। আমরা সাংসারিক কাজেও যেমন পরস্পরকে সহযোগিতা করেছি, ঠিক তেমনি লেখাপড়ার ক্ষেত্রেও করেছি। আমরা একে অপরকে পড়া দিতাম। সেগুলো আবার ধরতামও। এর মাধ্যমে কোথায় কি ভুল হচ্ছে সেটি ধরে সংশোধন করে নিতাম। দেশের শিক্ষায় কিছুটা হলেও অবদান রাখতে চান শেখ মোস্তাক রব্বানী।