ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

বিয়ানীবাজার হাসপাতালে করোনা টেস্টের কিট দিলেন সাংবাদিক মনজু ও ইফজাল

প্রকাশিত: ২০ জুন ২০২০, ১০:২৬ পিএম

বিয়ানীবাজার হাসপাতালে করোনা টেস্টের কিট দিলেন সাংবাদিক মনজু ও ইফজাল
বিয়ানীবাজার উপজেলা হাসপাতালকে দ্রুত করোনা ভাইরাস সনাক্তের জন্য প্রায় ছয়শত কিট প্রদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই বন্ধ । প্রবাসীদ্বয় বিয়ানীবাজার উপজেলার মানুষের মধ্যে ভয়াবহ করোনা সংক্রামণ রোগ সনাক্তকরণ ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই কিট প্রদান করেন। তারা হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক শরিফুল হক মনজু ও তাঁর বন্ধু মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহির আলীর পুত্র ইফজাল আহমদ।
 শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেম আলী খানের হাতে কিট তুলে দেন বিয়ানীবাজার প্রেসক্লাব সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মুকিত মোহাম্মদ, আমিনুল হক দিলু ও উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান কিট প্রদানকারী শরিফুল হক মনজু ও ইফজাল আহমদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: খায়রুল বাশার রোমানও উপস্থিত ছিলেন।
কিট প্রদান বিষয়ে জানতে চাইলে তারা বলেছেন, বৈশ্বিক মহামারির ক্রান্তিকালে, অনেকে অনেক ভাবেই মানুষকে সাহায্য সহযোগীতা করছেন। আমরাও মনে করেছি, খাওয়ার জন্য বেঁচে থাকা নয়। বেঁচে থাকার জন্য খাওয়া। বৈশ্বিক ক্রান্তিকালে বেঁচে থাকার লড়াইয়ে এখন মূখ্য বিষয় হচ্ছে দ্রুত রোগ সনাক্ত করা। কমিউনিটি ট্রান্সমিশন নিয়ন্ত্রন করা। ল্যাব টেস্টের মাধ্যমে, দ্রুতগতিতে যতবেশী কোভিড-১৯ রোগ সনাক্ত হবে, মানুষের জন্য ততই মঙ্গল হবে। টেস্টের মাধ্যমে মানুষকে যতটা নিয়ন্ত্রণ, পৃথককরণ বা ব্যক্তিকে রোগ- অন্তরণ সঙ্গরোধ করে রাখা যাবে সংক্রমন ও প্রাণহানি তত কম হবে। যাদের মধ্যে করোনা ভাইরাসের লক্ষন আছে, কমিউনিটি সংক্রমন থেকে রক্ষা করতে, দ্রুত তাঁদের করোনা পজিটিভ কিনা নিশ্চিত করতে, আরোও অনেকের মানবিক মানুষের মতো এটিও আমাদের সামান্যতম একটি উদ্যোগ। যদি জনস্বার্থে এই করোনা কিটের সদ্ব্যবহার হয়, তাহলে তাঁরা এই উপজেলার মানুষের করোনা রোগ সনাক্তকরণের জন্য বড় পরিসরে এগিয়ে আসার পরিকল্পনার কথা জানান।