করোনা ভাইরাসের দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারের সোয়া ছয় কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।
৬৪ জেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩১ মে পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৯১ হাজার ৮১৭ মেট্রিক টন। এক কোটি ৪০ লাখ ৪৬ হাজার পরিবারের ৬ কোটি ২৫ লাখ লোকের কাছে ইতোমধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সরকার।
নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১১০ কোটিরও বেশি টাকা। বিতরণ করা হয়েছে ৭৩ কোটি ২৪ লাখ ১৭ হাজার টাকা। এতে উপকারভোগীর পরিবার সংখ্যা ৮৩ লাখ ৫৫ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা তিন কোটি ৭৫ লাখ। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ২৩ কোটি ৯৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে
১৮ কোটি ৯৩ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা পাঁচ লাখ ৯৪ হাজার এবং লোক সংখ্যা ১২ লাখ ৬৭ হাজার।
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব