ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ঈদের জামাত বিহীন করোনাময় ঈদ হতে যাচ্ছে ইউরোপে

প্রকাশিত: ২৪ মে ২০২০, ০৫:৫১ এএম

ঈদের জামাত বিহীন করোনাময় ঈদ হতে যাচ্ছে ইউরোপে
আজ রবিবার সারা ইউরোপে প্রায় দশ লাখের অধিক প্রবাসীরা ঈদুল ফিতর উদযাপন করবে। সারা ইউরোপে করোনা মহামারির বিপর্যয়ের পর এবার ঈদের জামাত বিহীন করোনাময় নিষ্প্রাণ ঈদ পালন করবে বাংলাদেশিরা। অন্যান্য বছরের মতো বিশেষ কোনো প্রস্তুতি ছাড়া সাদামাটাভাবেই ঈদ কাটবে বলে জানান ইউরোপের রেমিট্যান্স যোদ্ধারা। জানা গেছে, লকডাউনের কারণে এবার ঈদের জামাত হচ্ছে না। বাংলাদেশি অধ্যুসিত ইউরোপের বড় বড় শহরগুলোর মধ্যে লন্ডন, মাদ্রিদ, বার্সেলোনা, রোম, মিলান, প্যারিস, বার্লিন, লিসবন, অ্যাথেন্স, ভিয়েনা, স্টকহোম, ব্রাসেলস, জুরিখসহ কিছু কিছু শহরে লকডাউনের শিথিলতা আসলেও জনসমাগম করে ঈদের জামাত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি এখনও। তাই সারা ইউরোপ এক রকম ঈদের জামাত ও জামাত পরবর্তী কোলাকুলি ছাড়াই নিষ্প্রাণ ঈদুল ফিতর উদযাপন করবে প্রবাসীরা। ইউরোপের শহরগুলোতে অবস্থিত বাংলাদেশি ঈদের পোশাক ও ঈদ সামগ্রীর দোকানগুলিতে ভিড় নেই বললেই চলে। অন্যান্য বছরের মতো ব্যস্ততাও দেখা যাইনি কাউকে। করোনা মহামারি সঙ্কট ও পরবর্তী অর্থনৈতিক বিপর্যয়ে প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই অর্থনৈতিক দুর্দশার শিকার হয়েছেন। অর্থনৈতিক সঙ্কটে তারা চোখে-মুখে অন্ধকার দেখছেন। এই অনিশ্চিত অর্থনৈতিক ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন প্রবাসীরা। বিশেষ করে ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল করোনাভাইরাসের কারণে অর্থনৈতিকহাবে ভেঙে পড়েছে। ওইসব দেশের প্রবাসী বাংলাদেশিরা চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েছেন। ব্যবসায়ীরা প্রতিষ্ঠা বন্ধ করে ক্ষতির সম্মুখীন হয়েছেন। চাকরি হারিয়েছেন হাজার হাজার বাংলাদেশি। অনিশ্চিত সময়ে বছর ঘুরে আসা চিরচেনা ঈদের আবহে তারা ছন্দ মেলাতে পারছেন না। প্রতি বছরের ঈদের বাজেটে নিজের পরিবারের জন্য দেশে ঈদের টাকাও পাঠাতে পারেনি বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি। প্রিয় পরিবারকে ঈদের টাকা না পাঠাতে পেরে হতাশা প্রকাশ করেছেন অনেক প্রবাসী। মহামারির এই চরম দুর্যোগের ভেতরেই পুরো ইউরোপে বাংলাদেশি অধ্যুষিত শহরগুলো ইফতার মাহফিল ও তারাবীর জামাতবিহীন নিরানন্দ রমজান কাটিয়ে এখন শাওয়ালের নতুন চাঁদ দেখবে। কিন্তু করোনায় বিপর্যস্ত ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা রোজা শেষে সেই খুশির ঈদ বার্তায় ছন্দ হারিয়ে নিষ্প্রাণ ও অনাকাঙ্ক্ষিত এক ঈদুল ফিতর কাটাবে।