ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

সমছুল-করিমা ফাউন্ডেশনের ‘হাসি মুখে ইফতার‘ পেয়েছেন শতাধিক পরিবার

প্রকাশিত: ১০ মে ২০২০, ০৬:৩২ পিএম

সমছুল-করিমা ফাউন্ডেশনের ‘হাসি মুখে ইফতার‘ পেয়েছেন শতাধিক পরিবার
হাসি মুখে ইফতার -শ্লোগানে সমছুল করিমা ফাউন্ডেশন  করোনা মহামারি সময়ে সিলেটের  নিডি মানুষের ঘরে নিরবে পৌছে দিয়েছে  রমজানের খাদ্য সামগ্রী। করোনা মহামারি সময়ের এই  রমজানে  নিডি মানুষদের তালিকায় ছিল প্রতিবন্ধি , বিধবা, এতিম, নিন্ম ও মধ্যবিত্ত পরিবার। সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বড়লেখা ও জকিগঞ্জে  ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবিদের তত্বাবধানে শতাধিক  পরিবার নির্বাচন করে নিরবে তাদের ঘরে পুরো রমজানের খাবার পৌছে দেয়া হয়েছে। সমছুল করিমা ইসলাম ফাউন্ডেশন  পরিচালিত হাসি মুখে ইফতার প্রজেক্টে – প্রতিটি পরিবারকে প্রতিকী ‘মধ্যবিত্ত পরিবার’ হিসাবে বিবেচনায় রেখে,  একজন মধ্যবিত্ত পরিবারের যেভাবে  রমজান মাসের  ইফতার ও সেহরী খাওয়া হয়, সেভাবেই  প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে দেয়া হয়। যাতে করে  পবিত্র রমজানে একজন স্বচ্ছল পরিবারের মতো  এইসব নিডি মানুষরা দুশ্চিন্তাহীন রমজানে   আনন্দ নিয়ে  প্রয়োজনীয় খাবার খেয়ে রোজা রাখতে পারেন। স্বেচ্ছাসেবীরা প্রতিটি পরিবারের সদস্য অনুপাতে তাদের খাবার বরাদ্ধ করে এবং নিজ দায়িত্বে নিভৃত্তে খাবারগুলো বাড়িতে পৌছে দেয়া হয়।কার্যক্রমটি  রমজান শুরু হওয়ার আগেই  নির্ধারিত নিডি পরিবারগুলোতে পৌছে দেয়া হয়েছে। যাতে করে লকডাউন সময়ে কর্মহীনা  রোজার খাবার নিয়ে দুশ্চিন্তায় না থাকেন। এবারে খাদ্য সামগ্রীর মধ্যে  উল্লেখযোগ্য হচ্ছে- চাল,ডাল, ছোলাবুট, পিয়াজ, ভোজ্য তেল, ময়দা, সুজি, চিনি, চা পাতা , খেজুর, বিস্কুট, সাবান ইত্যাদি। এছাড়াও  করোনা পেনডামিক সময়ে  কিছু মধ্যবিত্ত  পরিবারের  প্রবীনদের  এক মাসের ঔষধ, অসহায়  পরিবাবের  শিশুদের জন্য শিশু খাদ্য উপহার দেয়া হয়েছে। তিন ফ্রেইজে পরিচালিত হাসিমুখে ইফতার ২০২০ কার্যক্রমটি  শেষ হবে রমজানে প্রবীন ও শিশুদের ঈদের পোশাক ও খাদ্য উপহার দেয়ার মাধ্যমে। মানবিক ও সেবামূলক কার্যক্রমের কোন ছবি , দান গ্রহীতার তথ্য  সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোথাও প্রকাশ করা থেকে সচেতনভাবে বিরত থাকছে সংগঠনটি। হাসি মুখে ইফতার কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করায় ফাউন্ডেশনের নির্বাহি  আক্তারুল ইসলাম কার্যক্রমের সাথে যুক্ত সকল দাতা ও  স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রসঙ্গত  অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে  ২০০৪ সাল থেকে  সমছুল-করিমা ফাউন্ডেশন  বিভিন্ন  মানবিক , শিক্ষা- শিক্ষক সম্পর্কিত এবং  সমাজসেবা মূলক  ধারাবাহিক  নিজস্ব প্রকল্পের মাধ্যমে কাজ করছে। ‘মানবিক স্বজন‘ এর   আওতায়  নিভৃতে  বঞ্চিত ও দুস্থ মানুষের  ঘরে খাবার সামগ্রী বিতরণ, ফলজ বৃক্ষ রোপন ‘সবুজে বাঁচি –সবুজে হাসি’ প্রকল্পের মাধ্যমে  অস্বচ্ছলদের  ফলজ বৃক্ষ প্রদান  এবং মৌলিক ও সৃজনশীল প্রকল্প- ‘সৃষ্টি ঘর’ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে চিত্রান্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়াও  ধারাবাহিকভাবে প্রতিশ্রুতিশীল লেখকদের বই প্রকাশ করে আসছে সমছুল করিমা ফাউন্ডেশন।