ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

কুমিল্লা সিটির দোকান ও শপিংমল ঈদ পর্যন্ত বন্ধ থাকবে

প্রকাশিত: ০৮ মে ২০২০, ০৬:৩৬ পিএম

কুমিল্লা সিটির দোকান ও শপিংমল ঈদ পর্যন্ত বন্ধ থাকবে
সাম্প্রতিক সময়ে দেশে মহামারী করোনা ভাইরাসের উর্ধমুখী বিস্তারের ফলে আগামী ঈদুল ফিতর পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা দোকান মালিক (সমিতি)। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আতিকুল্লাহ খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সরকার আগামী ১০ মে থেকে দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, করোনা পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা দোকান মালিক সমিতি ঈদুল ফিতর পর্যন্ত অর্থাৎ পুরো রমজান মাসব্যাপী সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।’ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, কুমিল্লা জেলার বেশিরভাগ মানুষ প্রবাসী। যাদের বৈদেশিক মুদ্রার আয়ও সর্বাধিক। ফলে ঈদ মৌসুমে কুমিল্লার মার্কেটগুলোতে ব্যাপক লোক সমাগম হয়। এতে করে করোনা পরিস্থিতি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। কুমিল্লার সংস্কৃতি ও ঐতিহ্য গবেষক এবং ব্যবসায়ী আহসানুল কবির ব্যবসায়ীদের এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন,জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিবেচনায় সিদ্ধান্তটি খুবই যুগোপযোগী। তবে এই মুহূর্তে ব্যবসায়ীরা সবচেয়ে কঠিন সময় পার করছেন। উল্লেখ্য, কুমিল্লা জেলার প্রায় সব উপজেলায় করোনা রোগী সনাক্ত হয়েছেন। গত কয়েকদিনে কুমিল্লা মহানগরে চারজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ পর্যন্ত এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১৬ জন। কুমিল্লার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নেয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বরাবরের মতোই করোনা মহামারী থেকে সহসা বিপদ কাটিয়ে উঠতে সামনের দিনগুলোতে আরো বেশি সতর্ক হতে পরামর্শ বিশেষজ্ঞদের।