ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বৃহত্তর ঘুঙ্গাদিয়া প্রবাসীদের উদ্যোগে চারশ পরিবারে খাবার বিতরণ

প্রকাশিত: ০২ মে ২০২০, ০৭:০১ পিএম

বৃহত্তর ঘুঙ্গাদিয়া প্রবাসীদের উদ্যোগে চারশ পরিবারে খাবার বিতরণ
পবিত্র রমজান মাস উপলক্ষে  সিলেট বিয়ানীবাজার  উপজেলার বৃহত্তর ঘুঙ্গাদিয়া প্রবাসীদের উদ্যোগ ও অর্থায়নে প্রায় সাড়ে চারশ পরিবারের মধ্যে ছয় লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী  গ্রামের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল , ডাল, সয়াবিন তেল, পিয়াজ, আলু, চানা, ময়দা, তরল দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ১ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজ শেষে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। গ্রামের উদ্যোমী , সমাজকর্মী সেচ্ছাসেবকরা ট্রাকে করে এসব খাদ্য সামগ্রী গ্রহীতাদের বাড়ি বাড়ি পৌঁছে দেন। সংশ্লিষ্টরা সচেতনভাবেই তাদের নাম ও পরিচয় প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থেকেছেন সকলে। এ সময় উপস্থিত  গ্রামের কৃতি ও বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন  সমাজকর্মী হুমায়ুন কবির, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জিয়াউদ্দিন আহমেদ , সমাজকর্মী জনাব কামরুল হক,  ঘুঙ্গাদিয়া সর্ব-মঙ্গলা যুব সমিতির সাধারণ সম্পাদক  সামছ উদ্দিন,  সাবেক ফুটবলার হারুন আহমদ,  যুবনেতা কাওছার আহমদ,  এলাকার মুরব্বি আব্দুস শুক্কুর, সমাজসেবী আব্দুল জলিল, যুবনেতা কয়েছ আহমদ,  আব্দুল বাছিত,সমাজকর্মী ছবুর আহমদ,  আবদুল্লাহ,  লিটন আহমদ,  আব্দুল হক, আবু তাহের সাজু,  জাহেদ আহমদ, সাহেদ আহমদ সহ গ্রামের অসংখ্য স্বেচ্ছাসেবী । এসময়ে বিশিষ্টজনেরা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, ঘুঙ্গাদিয়া  গ্রামের  প্রবাসীরা লকডাউনে গৃহবন্দি এবং অসুবিধার মধ্যে আছেন। কিন্ত এই দুর্দশা সময়ে তারা দেশের স্বজনদের জন্য এগিয়ে এসেছেন। তাদের প্রতি গ্রামবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। এদিকে প্রবাসী উদ্যোক্তারা   বৃহত্তর ঘুঙ্গাদিয়ার সকল স্বেচ্চাসেবক এবং যারা  এই কার্যক্রমটি সফল করতে নানাভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন তাদেরকে  কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে।