ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

আমিরাতে সুগন্ধি চাল উপহার পাঠিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০২ মে ২০২০, ০৫:৪৫ পিএম

আমিরাতে সুগন্ধি চাল উপহার পাঠিয়েছে বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতকে শুভেচ্ছা উপহার হিসেবে সুগন্ধি বাংলামতি চাল, আলু, শসা, তাজা সবজি ও মৌসুমি ফল পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এ শুভেচ্ছা উপহার নিয়ে ঢাকা ছেড়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশটির শাসক, পররাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমিরাতে পাঠানো শুভেচ্ছা উপহারের মধ্যে রয়েছে বাংলামতি চাল, তরমুজ, আনারস, ঢেঁড়স, পটল, আলু, শাকসবজি ও মৌসুমি ফল। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের কৃষি উন্নয়ন এবং উদ্বৃত্ত সবজির তথ্য জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বিভাগের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ থেকে চাল কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের পণ্য বিশেষ করে কৃষিপণ্য রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ কার্গো ফ্লাইটে আমিরাত কর্তৃপক্ষ আরও ৪০ টন শাকসবজি ও মাংস ক্রয় করে নিয়ে গেছে। এটা দু’দেশের মধ্যে বাণিজ্যের শুভসূচনা হতে পারে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা স্বরূপ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে সাত মেট্রিক টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। এসব চিকিৎসা সামগ্রী বাংলাদেশে অন্তত সাত হাজার চিকিৎসকদের কাজে লাগবে।