ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ঢাকায় ফিরছে গার্মেন্টস কর্মীরা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০, ০২:৪৩ পিএম

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ঢাকায় ফিরছে গার্মেন্টস কর্মীরা
গার্মেনস্টস এ কর্মরত কর্মীরা ঢাকা ফিরছেন। লকডাউন উপেক্ষা করে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ভিড় করেছেন ঢাকাগামী যাত্রীরা। তারা সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে নদী পার হতে ফেরিতে উঠছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে এমন চিত্র দেখা যায় । লকডাউনের কারণে মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও চাকরি হারানোর ভয় ও জীবিকার তাগিদে এসব যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে যাচ্ছেন। তবে ঘাট এলাকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। অপরদিকে গত ২৬ এপ্রিল দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির দুই কর্মীর করোনা পজিটিভি হওয়ায় আতঙ্ক বিরাজ করছে ঘাট এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তারপর আবার দৌলতদিয়া ঘাট দিয়ে সব ধরনের মানুষের যাতায়াত শুরু হয়েছে। ঢাকাগামী গার্মেন্টস কর্মীরা জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কাজে যোগদানের জন্য ফোন ও এসএমএস করেছে। সময়মত কাজে যোগদান না করলে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছে। এ জন্য করোনাভাইরাসের ঝুঁকি রয়েছে জেনেও তারা চাকরি বাঁচাতে ঢাকায় ফিরছেন। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে জরুরি পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপারে সীমিত আকারে ফেরি চলাচল করার সুযোগে যাত্রীরা পারাপার হচ্ছে। সূত্রঃ জাগো নিউজ