ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে মির্জা ফখরুল নিউইয়র্কে

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৬ পিএম

জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে মির্জা ফখরুল নিউইয়র্কে

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউয়র্ক সফরের বিষয় জানতে চাইলে বুধবার (১২ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিষয়ে তার কিছু জানা নেই তবে মহাসচিব যে দেশের বাইরে গেছেন এটা তিনি অস্বীকার করেননি জানা গেছে, মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মির্জা ফখরুল ঢাকা ত্যাগ করেন এসময় তার সঙ্গে দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালও ছিলেন

একটি সূত্র জানায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সংস্থাটির সদর দফতরে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় এক আলোচনায় অংশ নেবেন বিএনপির মহাসচিব এতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের সরকারের অবস্থান তুলে ধরবেন মির্জা ফখরুল সফরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হতে পারে বলে সূত্র জানিয়েছে

এর আগের খবরে বলা হয়, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সাথে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব দলটিকে এই আগ্রহের কথা জানিয়ে গত সপ্তাহে বিএনপি মহাসচিবকে নিউ ইয়র্কে যেতে আমন্ত্রণ পাঠিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস দলটির উচ্চপর্যায়ের একটি সূত্র খবর নিশ্চিত করেছে এদিকে মঙ্গলবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল এসময় তিনি জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণের বিষয়টি তাদের অবহিত করেন

জানা গেছে, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে বিএনপির মহাসচিব বরাবর আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি কূটনীতি সংশ্লিষ্ট কয়েকজন নেতা শিগগিরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন

বিষয়ে জানতে চাইলে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমি এখনও অফিসিয়াল কোনো ইনফরমেশন পাইনি