ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

পর্তুগাল আওয়ামী লীগ নেতৃবৃন্দের সিলেটে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৮ পিএম

পর্তুগাল আওয়ামী লীগ নেতৃবৃন্দের সিলেটে শীতবস্ত্র বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পর্তুগাল আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক মো: জাকির হোসাইন ও পর্তুগাল আওয়ামী লীগ নেতা মো:খালেদ আহমদ । বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সিলেট সদর উপজেলার হাউসা গ্রামে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন। বিকাল ২ঘটিকায় পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রভাষক নুছরাত জাহান নাজমিন এর সঞ্চালনায় ৭নং মোগল গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড:এ কে আব্দুল মোমেনের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিসেস সেলিনা মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হামলেট এর ডেপুটি স্পিকার কাউন্সিলর মোঃ আহবাব হোসেন ও সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র জনাব আজাদুর রহমান আজাদ। কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হেলেন,মোগল গাঁও ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, শাহজাহান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউসা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল হান্নান ,আজমান আলী,ইলিয়াস মাস্টার, রইছ আলী, তাজিজুল ইসলাম জয়নাল, দুদু মিয়া, নজরুল ইসলাম, কবির আহমদ, আমিন, আসিক, সালেহ, কাইয়ুম, আতিক, সালমান, জমির, সহ আরো অনেক।