ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে ডাকসু ভিপি'র সমাবেশে হামলা

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৯ পিএম

ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে ডাকসু ভিপি'র সমাবেশে হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ভিপি নুরুল হকসহ শিক্ষার্থীদের উপর হামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সহ আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। সম্প্রতি ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের দাবির প্রতি সংহতি এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধনের ডাক দেন ডাকসু ভিপি নুরুল হক নুর। ডাকসু ভিপি'র রাজু ভাস্কর্যে সমাবেশের প্রস্তুতি নেয়ার সময়ে হঠাৎ বাধা দেয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এক পর্যায়ে তারা ডাকসু ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আখতার হোসন সহ বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক হোসেন সহ অন্যদের উপর হামলা করে। হামলায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।ঢামেক জরুরি বিভাগে চিকিৎসাধীন ভিপি নুরুল হক নুর, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, নাহিদ, আব্দুল কাদের, আকরাম হোসেন, মেহেদী হাসান, রিফাত উল্লাহ। হামলা পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক বলেন, দেশের স্বার্থবিরোধী আর কোন সিদ্ধান্ত আমরা নিতে দিব না। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কারণ এই স্বৈরাচার সরকার।