ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মিয়ানমারকে বয়কটের ঘোষণা ৩০ মানবাধিকার সংস্থার

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৯:২৯ পিএম

মিয়ানমারকে বয়কটের ঘোষণা ৩০ মানবাধিকার সংস্থার
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর জাতিগতভাবে গণহত্যা চালানোর অভিযোগে হেগের আন্তর্জাতিক আদালতে মামলা শুনানির ১ দিন আগে রোহিঙ্গাদের প্রতি সমর্থন জানিয়ে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বব্যাপি বয়কটের ডাক দিয়েছে ১০টি দেশের ৩০ মানবাধিকার সংগঠন। ফ্রি রোহিঙ্গ কোয়ালিশন সংস্থা এ বয়কটের ডাক দিয়ে তাদের এক বিবৃতিতে বাণিজ্য, বিদেশি বিনিয়োগ ও বিভিন্ন পেশাজীবি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে মিয়ানমারের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে। অং সান সুচি ও সেনাবাহিনীর অধিনে পরিচালিত মিয়ানমারের উপর অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য এ বয়কটের ডাক দেয়া হয়েছে বলে জানায় সংগঠনটি। এছাড়া মামলার শুনানি চলাকালীন সময়ে হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গা সদস্য ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শহরটিতে বিক্ষোভ প্রদর্শন করা হবে । উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন প্রদেশে ২০১৭ সালে দেশটির সেনাবাহিনী কর্তৃক নির্মম গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামল দায়ের করে আফ্রিকান মুসলিম দেশ গাম্বিয়া । গণহত্যা ও গণধর্ষণের বিরুদ্ধে দায়ের করা এ মামলার শুনানি আগামিকাল ১০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে। এতে অংশ নিতে সুচি ইতিমধ্যে হেগে পৌছেঁছেন। সেখানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানায়।