ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

টানা চতুর্থবার বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী জাবেদ আহমদ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০৮:১২ পিএম

টানা চতুর্থবার বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী জাবেদ আহমদ
জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাবেদ আহমদ বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন। জাবেদ আহমদ এনিয়ে টানা চতুর্থবার বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হলেন। জাতীয় শিক্ষা পদক ২০১৯ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হিসেবে  ২৫ নভেম্বর সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তার নাম ঘোষণা করেন। ২০১৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পর জেলা ও বিভাগীয় পর্যায়েও  তিনি শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন। জাবেদ আহমদ জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে স্কুলে  শিক্ষা ও নানা অনুপ্রেরণামূলক কাজের মাধ্যমে  স্কুলে গুনগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিদ্যালয়ে বৃক্ষরোপন,শ্রেণী কক্ষের সৃজনশীন সৌন্দর্য্য বর্ধন, মেধা পুরস্কার, সেরা মা অভিবাবক পুরস্কার, শিক্ষা উপকরণ প্রদানসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার  মেধা ও শ্রম ব্যয় প্রসংশীত।  জাবেদ আহমদ এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী  নির্বাচিত হয়েছিলেন। একজন সংগঠক হিসাবেও তার পরিচিতি রয়েছে। জলঢুপ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক , বিয়ানীবাজার উপজেলার প্রথম প্রিমিয়ার লীগ - জলঢুপ প্রিমিয়ার লীগ ( জেপিএল) এর অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক, জলঢুপ ক্রিকেট একাদশ এর প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিয়ানীবাজার উপজেলা শাখার কার্যকরী কমিটির  সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জাবেদ আহমদ বিয়ানীবাজার ক্রিকেট খেলার ইতিহাসে- ‘ক্রিকেটবলে’ প্রথম সেঞ্চুরীয়ান।  বিয়ানীবাজার উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন এর সহ সাধারণ সম্পাদক। সিলেট ইলেভেন ব্রাদার্স এর সাবেক ক্রিকেটার। শিক্ষানুরাগী  জাবেদ আহমদ এর বাড়ি  বিয়ানীবাজার  উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ (কমলাবাড়ি)। তার বাবা- মো. মখলিছ আলী, মা-ছালমা বেগম।