ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

এডুকেশন ডেভলাপমেন্ট ট্রাস্ট বিয়ানীবাজার’র উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৮, ০১:০৬ এএম

এডুকেশন ডেভলাপমেন্ট ট্রাস্ট বিয়ানীবাজার’র উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
এডুকেশন ডেভলাপমেন্ট ট্রাস্ট (EDT) এর উদ্যোগে এইচ,এস,সি/ আলীম উত্তীর্ণ শিক্ষার্থীদের  সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ আগস্ট শনিবার সকাল ১১টায় সিলেট বিয়ানীবাজার উপজেলার  নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী। সদস্য সচিব প্রভাষক আব্দুস সামাদ আজাদ ও শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্য খন্দকার লোকমান হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি হাজী সামছুল হক, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা সংযুক্ত আরব আমিরাতের সভাপতি, শিক্ষানুরাগী লুৎফুর রহমান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কবি ও সাংবাদিক ওয়ালী মাহমুদ, হাজী তমছির আলী কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান হাজী বেলাল উদ্দিন, শিক্ষা উন্নয়ন সংস্থার যুগ্ম-আহবায়ক ফয়জুল হক, নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক সবুজ রঞ্জন চক্রবর্তী, ৭১ টিভি সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি, ছড়াকার লুৎফুর রহমান, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ.আর. আনিস, সমাজ সেবক মোহাম্মদ এনাম হোসেন প্রমুখ। সংবর্ধিত ছাত্রদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন তারেক আবেদীন, ছাইদুল বান্না আকিব, মাহবুব আলম কাওছার, মোহাম্মদ ছামি, আব্দুল্লাহ আল মাছুম। এছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন ট্রাস্টের কার্যকরি সদস্য খন্দকার লোকমান হোসেন, আদনান হোসেন, রফিউল কবীর, কামরুল আলম। বক্তারা এডুকেশন ডেভলাপমেন্ট ট্রাস্ট (EDT) এর উদ্যোগের ভূয়সী প্রসংশা করে বলেন- শিক্ষা উন্নয়নই একটি সমাজকে উন্নত ও সাবলম্বী করতে পারে। সমাজ বদলাতে হলে সমাজ বান্ধব কাজ করতে হবে এবং সামাজিক কাজের সবচেয়ে ভালো জায়গা হলো শিক্ষা ও সংস্কৃতিতে সহযোগিতা সহযোগিতা করা। এডুকেশন ডেভলাপমেন্ট ট্রাস্ট ((EDT) এর এই রকম অনুপ্রেরণাদায়ী কাজে ধারাবাহিক ভাবে কাজ করার অনুরোধ করা হয়।