ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

আলোকিত মানুষ প্রবীন শিক্ষক মো. সমছুল ইসলাম এর ২য় মৃত্যুবার্ষিকী সোমবার

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯, ০৪:০৫ এএম

আলোকিত মানুষ প্রবীন শিক্ষক মো. সমছুল ইসলাম এর ২য় মৃত্যুবার্ষিকী সোমবার
আলোকিত মানুষ গড়ার কারিগর প্রবীন শিক্ষক মো. সমছুল ইসলাম (১৯৩৪-২০১৬) ২য় মৃত্যুবার্ষিকী ১১ নভেম্বর সোমবার বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে আত্নার মাগফিরাতের জন্য দোয়া ও স্বরণ করা হয়েছে। বিয়ানীবাজার এর প্রবীন এই শিক্ষাবিদ দীর্ঘ ৩১বছর সিলেট জেলার বিভিন্ন স্কুলে সুনামে শিক্ষকতা করেন। শিক্ষকতা জীবনে সততা ও নিষ্ঠায় তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং নীতির ক্ষেত্রে আপোষহীন। ১৯৬০ সালে সহকারী শিক্ষক হিসাবে শাহবাজপুর মডেল প্রাইমারী বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শিক্ষকতা শুরু। ১৯৯১ সালের ১৯আগষ্ট অবসর পূর্ব পর্যন্ত র্দীর্ঘ ২১ বছর তার গ্রামের -জলঢুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছেন  শুনী এই শিক্ষক। শিক্ষকতা জীবনে দীর্ঘ সময় তার কর্মস্থল- ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার দুই উপজেলায় ইউনিয়ন শিক্ষক সম্পাদক হিসাবে সুনামে দায়িত্বশীল কাজ  করেছেন। একজন প্রবীন শিক্ষক হিসাবে এদতঅঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও শিক্ষানুরাগী কর্মকান্ডে তার উজ্জল ভূমিকা রয়েছে। মাষ্টার মো. সমছুল ইসলাম এর বাবা মরহুম মুফিজ আলী সরপঞ্চ ও মা মরহুমা সিতারা বিবি। পাঁচভাই ও দুই-বোনের মাঝে তিনি ষষ্ঠ। তার বাড়ী লাউতা ইউনিয়নের জলঢুপ বড়বাড়ী। তার সুযোগ্য ছয় সন্তানদের হাত ধরে প্রতিষ্ঠিত  অন্ধকারে আলো শ্লোগাণে- সমছুল-করিমা ফাউন্ডেশন ২০০৪ সাল থেকে শিক্ষা ও শিক্ষক সম্পর্কিত সমাজবান্ধ ও মানবিক কাজে বিয়ানীবাজার উপজেলায় ধারাবাহিকভাবে সুনামের সাথে কাজ করছে। দ্বিতীয় মৃত্যবার্ষিকীতে  সমছুল-করিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন মানবিক কাজ- নিজবাড়ী, জলঢুপ বড়বাড়িতে কোরানখানি ,দোয়া ও তার সহকর্মী-স্বজনদের  আপ্যায়ন। ফাউন্ডেশনের ধারাবাহিক প্রকল্প- ‘মানবিক স্বজন‘ এর   আওতায়  নিভৃতে  বঞ্চিত ও দুস্থ মানুষের  ঘরে দৈনন্দিন খাবার সামগ্রী বিতরণ, ফলজ বৃক্ষ রোপন ‘সবুজে বাঁচি –সবুজে হাসি’প্রকল্প এর অংশ হিসাবে অস্বচ্ছলদের ফলজ বৃক্ষ বিতরণ  এবং মৌলিক ও সৃজনশীল প্রকল্প-  ’সৃষ্টি ঘর’ এর আওতায় একটি বিদ্যালয়ে চিত্রান্কন প্রতিযোগিতা পরিচালনার উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গ সমছুল-করিমা ফাউন্ডেশন এইসব সমাজবান্ধব কাজগুলো ধারাবাহিকভাবে অনেকটা নিভৃতে করে থাকে।