ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

হবিগঞ্জে আদর্শ শিক্ষক টি আলী স্যারের নামে সড়ক উদ্বোধন

প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৯, ১১:২০ পিএম

হবিগঞ্জে আদর্শ শিক্ষক টি আলী স্যারের নামে সড়ক উদ্বোধন
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গভঃ স্কুল ক্রসরোডটি ওই বিদ্যালয়ের আদর্শ শিক্ষক টি আলী স্যারের নামে নামকরণ করা হয়েছে। ১ লা নভেম্বর  শুক্রবার দুপুরে তিনকোনা পুকুরপাড় এলাকায় শহরের প্রধান সড়কের পাশে ফলক উন্মোচন করে ‘টি আলী স্যার সড়কের’ উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেন- টি আলী স্যার ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষক। তিনি ছাত্রদের ভালবাসতেন নিজের সন্তানের মতোই। আদর্শ শিক্ষকের সকল গুণাবলীই ছিল তাঁর মধ্যে। আমরা চাই আজকের সমাজে টি আলী স্যারের মতো আদর্শ শিক্ষক তৈরি হোক। এজন্য একদিকে, টি আলী স্যারের স্মৃতিকে ধরে রাখার জন্য এবং অন্যদিকে টি আলী স্যারের নামে সড়কের নামকরণ দেখে অন্য শিক্ষকগণ যাতে টি আলী স্যারের মতো আদর্শ শিক্ষক হতে উৎসাহিত হন- সেজন্য এই সড়কের নামকরণ করা হয়েছে টি আলী স্যার সড়ক। এমপি আবু জাহির বলেন, তিনি নিজে এই সড়কটি টি আলী স্যারের নামে নামকরণের প্রস্তাব করেছিলেন। প্রস্তাবটি অনুমোদনের জন্য তিনি সরকার ও হবিগঞ্জ পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন- হবিগঞ্জের আরো বিভিন্ন সড়ক গুণীজনদের নামে নামকরণ করা হবে। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও টি আলী স্যার ফাউন্ডেশনের সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংসু কুমার কর্মকার, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট তাজউদ্দিন আহমেদ সুফি, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান সিরাজুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একুশে টিভি ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, ম্যাটলাইফ বাদল এজেন্সীর ম্যানেজার বাদল রায়, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও নিউজটুয়েন্টিফোর ও সমকাল প্রতিনিধি রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, বাপা হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর সাবেক সেক্রেটারী রোটারিয়ান হাফিজুর রহমান সুমন, রোটার‌্যাক্টর আইজেন নিহান শাহনূর শাহ প্রমূখ। এছাড়া টি আলী স্যার ফাউন্ডেশনের আমন্ত্রণে সিলেটের বিশিষ্ট সাংবাদিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন ইলেক্ট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের সিলেট ব্যুরো প্রধান সজল ছত্রী, চ্যানেল এস টেলিভিশন ইউকের সিনিয়র স্টাফ রিপোর্টার এম.হাসানুল হক উজ্জল, ইমজার সাবেক সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান, এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদ, ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল এস টেলিভিশন ইউকের চীফ ক্যামেরাপার্সন লিটন চৌধুরী। ‘টি আলী স্যার সড়ক’ উদ্বোধন শেষে আদর্শ শিক্ষক টি আলী স্যারের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন হবিগঞ্জ কোর্ট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। পরে জুম্মার নামাজের পর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে টি আলী স্যার সড়ক নামকরণ হওয়ায় শোকরানা মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীসহ মসজিদের মুসল্লীরা অংশ নেন। উল্লেখ্য, ১৯১৩ সালের ৩০ এপ্রিল সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালাইউড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন টি আলী। স্বার্থত্যাগী টি আলী স্যার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩০ বছর শিক্ষকতা করেন। তন্মধ্যে স্কুলের মুসলিম হোস্টেলের তত্তাবধায়কের দায়িত্ব পালন করেন ২ যুগেরও বেশি। ছাত্রদের তিনি ভালবাসতেন নিজের ছেলের মতোই। এজন্য তাকে হারাতে হয়েছে অনেক। ৬ সন্তানের মৃত্যু হয়েছে প্রায় চিকিৎসা ছাড়াই। তাদের কয়েকজনের দাফনেও উপস্থিত থাকতে পারেননি স্বার্থত্যাগী এই শিক্ষাগুরু। দীর্ঘ চাকুরি জীবনে তিনি রীতিমতো হবিগঞ্জের মানুষের সাথে এমনভাবে মিশে গিয়েছিলেন যে, সবাই তাকে হবিগঞ্জের বাসিন্দা বলেই মনে করতেন। তার আসল নাম তজম্মুল আলী। সবার কাছে তিনি টি আলী স্যার নামেই পরিচিত ছিলেন। ২০০০ সালে পবিত্র ঈদুল ফিতরের দিনে টি আলী স্যার ইন্তেকাল করেন। প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়া, প্রয়াত সুবীর নন্দী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ  ড. এখলাছুর রহমান ,নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরীসহ অসংখ্য খ্যাতনামা ব্যক্তিত্ব টি আলী স্যারের ছাত্র। গুণী এই শিক্ষকের বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামে।  তার নিজ গ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জলঢুপ উচ্চ বিদ্যালয়ে ২০০১ সালে তার পরিবার টি আলী স্যার মেমোরিয়েল লাইব্রেরী প্রতিষ্ঠা করে দিয়েছেন।