ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

শাবির বেগম সিরাজুন্নেসা হলের নতুন প্রভোস্ট জাফরিন আহমেদ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯, ০৫:০৯ এএম

শাবির বেগম সিরাজুন্নেসা হলের নতুন প্রভোস্ট জাফরিন আহমেদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রীদের আবাসিক হল বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা। ২১ অক্টোবর,সোমবার রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট শরীফা ইয়াসমীনকে ২০ অক্টোবর ২০১৯ তারিখ থেকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক  জাফরিন আহমেদ লিজাকে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হয়েছে। এদিকে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা বলেন, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে আমাকে প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো। এছাড়া শিক্ষার্থীদের সাথে কথা বলে নিরাপত্তা, ওয়াইফাই, স্বাস্থ্যকর খাবারসহ সকল আবাসিক সুযোগ সুবিধা প্রদানের চেষ্টা করবো। তিনি আরো বলেন, হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার জন্য আমরা ডাইনিং পরিচালক ও ক্যাফেটেরিয়া পরিচালকের সাথে কথা বলবো। আশা রাখি খুব শীঘ্রই হলের সমস্যাগুলো সমাধান করতে পারবো। হলে শিক্ষার্থীদের শতভাগ ভর্তি নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, জাফরিন আহমেদ লিজা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্প কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জাফরিন আহমেদ লিজা সিলেট বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর গ্রামের সন্তান। তাঁর বাবা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন আহমদ এবং মা একজন অবসর প্রাপ্ত  শিক্ষকা রুকিয়া বেগম।