ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

রিভার বাংলা নদী সভা’র কিশোরগঞ্জ জেলা কমিটি গঠিত

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ০৫:২৮ এএম

রিভার বাংলা নদী সভা’র কিশোরগঞ্জ জেলা কমিটি গঠিত
নদী বাঁচলে জীবন বাঁচবে, নদী বাঁচলে দেশ বাঁচবে, বাঁচবে ধরনী এই মুলমন্ত্রকে ধারণ করে নদী বিষয়ক পত্রিকা “রিভার বাংলা” এর সহযোগী সংগঠন “রিভার বাংলা নদীসভা” নামে কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুকে আহবায়ক, বিশিষ্ট শ্রমিক নেতা ও কবি আব্দুর রহমান রুমিকে যুগ্ম আহবায়ক ও সাংবাদিক,কলামিস্ট গাজী মহিবুর রহমানকে সদস্য সচিব করে দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সমাজকর্মী মো. রুহুল আমীন, সমাজকর্মী কাজী অলি উল্লাহ অলি, প্রভাষক মশিউর রহমান তালুকদার, সাংবাদিক টিটু দাস, ছড়াকার শামীম রেজা, এনজিওকর্মী জিয়াউল বাতেন, শিক্ষক লীনা নাজনীন জিম ও মীর আব্দুল আজীজ বাইরন। রিভার বাংলা নদীসভার সদস্যদের প্রাথমিক পরিচয় হবে তাঁরা প্রত্যেকে একজন “নদী কর্মী”। এই কমিটি সংশ্লিষ্ট এলাকার নদ-নদীর অধিকার নিয়ে কাজ করবে। এর মধ্যে নদী কেন্দ্রীক দিবস পালন, নদ-নদী দখল প্রতিরোধে ভূমিকা পালন, নদী সুরক্ষায় সাধারণ মানুষকে সচেতন করা ছাড়াও পদযাত্রা, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করবে।