ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বুয়েটে লাশ : ছাত্রলীগের দু'নেতা আটক

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ০৪:৫৩ পিএম

বুয়েটে লাশ : ছাত্রলীগের দু'নেতা আটক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার দিনগত ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবরার ফাহাদকে হত্যার ঘটনায় ইতোমধ্যে দু’জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- ফুয়াদ ও রাসেল। তারা দু’জনই বুয়েটের শিক্ষার্থী এবং শের-ই-বাংলা হলেই থাকেন। তাদের মধ্যে মেহেদী হাসান বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ফুয়াদ সহ-সভাপতি। এদিকে গত শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টা ৩২ মিনিটে ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাস দেন নিহত আবরার ফাহাদ। সেখানে তিনি সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন চুক্তি নিয়ে সমালোচনা করেন। এর আগেও বিভিন্ন পোস্টে তিনি তিস্তা ও কাশ্মীর নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সহপাঠীদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আবরার লেখালেখি করতেন। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে। নিহত আবরার ফাহাদের বেশ কিছু ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার পোস্টের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জাড়িতদের দ্রুত বিচার দাবি করা হচ্ছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র (একাংশ) ইমরান এইচ সরকার তার ফেসবুক পেজে আবরার ফাহাদের মরদেহের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘রুম থেকে ডেকে নিয়ে পিটিয়ে মেরেই ফেললো! জীবন এই দেশে এত সস্তা? বুয়েটের ছাত্র আবরার ফাহাদের খুনিদের বিচার চাই। দেশের সকল শিক্ষার্থী ও নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান, এই খুনের বিচারের দাবিতে সোচ্চার হোন।’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর নিহত আবারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আইনের শাসন না থাকায় ক্ষমতার দম্ভে যাচ্ছে তাই হচ্ছে।’ এদিকে আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে ইতোমধ্যে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলে ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্টের নেতাকর্মী, ঢাবি ও বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও ছাত্রদলের নেতাকর্মী অংশ নেন। মিছিলে তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ জড়িত উল্লেখ করে স্লোগান দেন। একই সঙ্গে মিছিলপূর্ব এক সমাবেশে আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু বিচার দাবি করেন। এদিকে আবরার ফাহাদ হত্যার বিষয়ে তদন্ত চলছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তদন্তে যারাই অপরাধী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, ‘অপরাধী যেই হোক, আইন নিজস্ব গতিতে চলবে। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশ বিক্রিও তো বলে ফেলছে বিএনপি, তাই বলে বিএনপি নেতাদের কী আমরা মেরে ফেলব? কোনো আবেগ ও হুজুগে কারা (আবরার ফাহাদকে হত্যা) করেছে, তাদের অবশ্যই খুঁজে বের করতে হবে এবং সেই তদন্ত চলছে।’