ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

কৃষ্ণাঙ্গ ইতিহাসের মাস পালনে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের উদ্যোগ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৩ পিএম

কৃষ্ণাঙ্গ ইতিহাসের মাস পালনে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের উদ্যোগ
কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে তাদের অবদানকে উদযাপনে প্রতিবারের মতো এবারও টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল সারা দেশের মতো এই বরায়ও অক্টোবর মাসকে 'ব্ল্যাক হিস্ট্রি মান্থ' হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে বরার বিভিন্ন সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে মিলে কাউন্সিল আয়োজন করবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। গোটা অক্টোবর মাসজুড়ে প্রদর্শনী, রান্না শেখার কর্মশালা, গান ও কারুশিল্পের পাশাপাশি থাকবে সরাসরি সুর, ছন্দ, নৃত্য ও কবিতা আবৃত্তির নানা আয়োজন, যাতে অংশ নিয়ে সকল বয়সী বাসিন্দারা আফ্রিকান ও ক্যারিবিয়ান সংস্কৃতি উপভোগের সুযোগ পাবেন। এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, সমসাময়িক ব্রিটিশ সমাজে আফ্রিকা অথবা ক্যারিবিয়ন জাতিগোষ্টির মানুষের জীবন ও অবদানকে উদযাপন করার এক অনন্য সুযোগ হচ্ছে এই ব্ল্যাক হিস্ট্রি মান্থ। টাওয়ার হ্যামলেটসে বহু সংস্কৃতি-কৃষ্টির সমৃদ্ধ সহাবস্থান নিয়ে আমরা গর্বিত। ব্ল্যাক হিস্ট্রি মান্থ উপলক্ষে ১৯ অক্টোবর ক্যানরি ওয়ার্ফ আইডিয়া স্টোরে বুনন-শিল্পের গল্পগাঁথা তুলে ধরা হবে, এবং শেখানো হবে কাপড় সেলাইয়ের নানা কৌশল। অংশগ্রহণকারীরা নতুন কাপড়ের নমুনা উৎপাদন করতে পারবেন। এছাড়া ক্যারিয়ান বুনন-শিল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে অভিভাবসন ও সাংস্কৃতিক পরিচয়ের খুঁজে বের করতে পারবেন অংশ গ্রহণকারীরা। এদিকে বেথনাল গ্রীণের অক্সফোর্ড হাউজ, কুইন মেরি ইউনিভার্সিটি এবং রিচ মিক্স সেন্টারে ১৮ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপি সোমালি উৎসবের একাদশতম আসর। এবারের উৎসবে রাজনৈতিক পটপরিবর্তনের সময়গুলো কিভাবে শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের ওপর প্রভাব ফেলে, তার ওপর আলো ফেলা হবে। মাইল এন্ড পার্কের আর্ট প্যাভিলিয়নে ২৪ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্রিটিশ পাং ব্যান্ড এক্সরে স্পেক্স এর লীড সিঙ্গার ম্যারিয়ন 'পলি স্ট্রাইরিন' এলিয়ট-সেইড এর জীবনী উদযাপনমূলক অনুষ্ঠান পলি স্ট্রাইরিন রেট্রোস্পেক্টিভ। কমিউনিটি সংগঠন পপলার ইউনিয়ন ২৪ অক্টোবর বৃহস্পতিবার গ্র্যান্ড ইউনিয়ন অর্কেস্ট্রার সহযোগিতায় ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য যন্ত্রসঙ্গীতের কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালায় আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান মিউজিক শেখানো হবে, যা অংশগ্রহণকারীরা ২৬ অক্টোবর শনিবার পরিবেশন করবেন। কেবিনেট মেম্বার ফর কালচার, আর্টস এন্ড ব্রেক্সিট, কাউন্সিলর সাবিনা আকতার বলেন, 'বারাব্যাপি বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনে কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আমি খুবই সন্তুষ্ট। সকল অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আমি বাসিন্দাদের প্রতি অনুরোধ জানাচ্ছি'। 'ব্ল্যাক হিস্ট্রি মান্থ' এর সকল অনুষ্ঠানাদির বিস্তারিত তথ্য কাউন্সিলের ওয়েবসাইটে (www.towerhamlets.gov.uk/arts) পাওয়া যাবে।