ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪১ পিএম

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট
বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২য় গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯, সারাদিন ব্যাপী এই খেলা ২২ সেপ্টেম্বর রবিবার ইস্ট লন্ডনের নিউহাম লেজার সেন্টারের বিশাল খেলার মাঠে অনুষ্টিত হয়।এ খেলায় খেলায় অংশগ্রহণের জন্য লন্ডন ছাড়াও লুটন, কেমব্রিজ, বার্মিংহাম, লেস্টার, রেডিং, সারে, পোর্স্টমাউথ সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত মানুষের উপস্থিতিতে লন্ডনে বসবাসরত গোলাপগঞ্জীদের এক মিলন মেলায় পরিণত হয় । ২০১৯ সালের চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় দুইশত খেলোয়ারগণ খেলার মাঠে লড়াই করেন । এডভান্স, মিডিয়াম এবং প্যাশনেট (বিগিনার) তিন ভাগে বিভক্ত করে প্রায় দশ টি কোর্টে তিন পর্বের এই খেলা একটানা বেলা ১২ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত চলে। অ্যাডভান্স লেভেল টুর্নামেন্টে বৃটেনের অনেক মানসম্পন্ন খেলোয়াড়দের মধ্যে প্রচন্ড প্রতিযোগিতা হয়, অবশেষে অ্যাডভান্স বিভাগে সিয়াম ও আলতাফ জুটি সরোয়ার ও মানোন জুটিকে পরাজিত করে গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ এর চ্যাম্পিয়ান শিরোপা অর্জন করেন। তৃতীয় হয় জসিম এবং জাভেদ জুটি । বিভাগ ডি তে বিজয়ী ডেনিশ ও নিজাবুর, রানার্স আপ আজিজ ও শেলু এবং তৃতীয় স্থানে বিজয়ী হয় আকসার ও মাহের জুটি। প্যাশনেট লেভেল এ বিজয়ী মুকিত ও জামিল, রানার আপ জালাল ও মইনুল এবং তৃতীয় বিজয়ী হয় রেজওয়ান ও আকাশ জুটি। বিজয়ীদের হাতে ট্রপি ও নগদ অর্থ তুলে দেন অথিতিবৃন্দ এবং খেলার আয়োজকরা। খেলা শেষে এক মনোজ্ঞ পুরুস্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়, খেলা পরিচালনা কমিটির সভাপতি হারুন মিয়ার সভাপতিত্বে এবং মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও সুলতান এমদাদ এর যৌথ পরিচালনায়. এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে অবস্থানরত গোলাপগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিষ্টিত ব্যাবসায়ীরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউ কে’র অন্যতম প্রতিষ্টাতা ফখরুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া মোদী ও আব্দুল্লাহ ব্যাডমিন্টন প্রোমোশনের আব্দুল্লাহ মহিম, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস্ ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম প্রতিষ্টাতা জয়নাল আবেদীন বাবুল, বিশিষ্ট ব্যাবসায়ী ক্রাউন কিচেন এর ডাইরেক্টর আবুল কাহির নানু, ব্যাডমিন্টন প্রশিক্ষক ইমরান আহমেদ, বিয়ানীবাজার ব্যাডমিন্টন টুর্ণামেণ্টের অন্যতম আয়োজক ইকবাল সিরাজী, বিশিষ্ট ব্যাবসায়ী জসিম উদ্দিন, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট বাবসয়ী মখলু মিয়া, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর যুগ্ন সম্পাদক আব্দুল বাছির, বাংলাদেশ প্যারেন্ট এসোসিয়েশন এর সাবেক সেক্রেটারি আলতা মিয়া, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব এর স্পোর্টস সেক্রেটারি রিবু আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী রফিক উদ্দিন, মাছুম আহমেদ, মুন্না মিয়া, বাবুল মিয়া, প্রমুখ। গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টকে সফল করার জন্য স্পনসর করে সার্বিক সহযোগিতা করেছেন আবু তাহের (মাহী এন্ড কো: অ্যাকাউন্ট্যান্ট), রাইট লেন প্রপার্টির ডাইরেক্টর এনং লন্ডন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী, মুকিতুর রহমান ( ষ্টার গ্রিল ), মখলু মিয়া (ডায়মন্ড ফ্যাশনস), তারেক আহমেদ (অর্কিড মানি ট্রান্সফার), সাইফুল আলম ( প্রাফুল ম্যাংগো রেস্টুরেন্ট), আব্দুস সামাদ ( ভান্টেজ এক্সিডেন্ট), আহসানুল হক (শাহিন রেস্টুরেন্ট), শামসুদ্দিন খান (দাওয়াত রেস্টুরেন্ট), মফিজুর রহমান ( টু স্পাইস টেকওয়ে ), হারুন মিয়া (শেডওয়েল গ্রোসারি ), কাশেম ও বাশার (আল মদিনা বুচার ), তারেক আহমেদ (ক্যাফে মসলা রেস্তোরাঁ), ফজলুল হক (জি বি লিংক এস্টেট এজেন্ট), মুহিব উদ্দিন (লন্ডন মাছ বাজার ও বন্দর বাজার), বেলাল উদ্দিন (লন্ডন মাস্ক ), ফারুক মিয়া (কুশিয়ারা ক্যাশ এন্ড ক্যারি), মুসলেহ উদ্দিন ( ফেইট বিজনেস) , নানু মিয়া ( ক্রাউন কিচেন এবং হান্না ) জিলাল আহমেদ ( মাসালা ইন রেস্টুরেন্ট ) জাকারিয়া আহমেদ ( হিলালপুর ) শামীম আহমেদ ( রায়গড় ) শাহীন আহমেদ ( এস যে টেলি লিমিটেড )   আশিক রহমান (শ্যাডওয়েল এন্টারপ্রাইজ ) ( স্টোন বিল্ডার্স ইউকে লিমিটেড ) মাছুম আহমেদ ( টাইল কিং ) শামীম আহমেদ ( ডি ডি স্পোর্টস ) এই খেলাকে সুন্দর ও সফল করার জন্য অন্যতম ভূমিকা রাখায় আবুল কালাম আজাদ, সরওয়ার হোসাইন ও মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী কে বিশেষ সম্মামনা দেয়া হয়। উল্লেখ্য যে, গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ পরিচালনা কমিটিতে ছিলেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের কাউন্সিলর ও প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় হারুন মিয়া, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিলেটের একসময়ের তুখুড় খেলোয়াড় সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম আজাদ, কমিনিটি একটিভিস্ট শফিক আবদুল্লাহ, বিশিষ্ট রাজনীতিবিদ জসিম হায়দার, কমিনিটি একটিভিস্ট সুলতান এমদাদ, যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যাডমিন্টন প্লেয়ার শাকিল রহমান, তরুণ ব্যাবসায়ী সরওয়ার হোসেন, কমিনিটি একটিভিস্ট লুৎফুর রহমান, লন্ডন টাইগারের জনপ্রিয় প্লেয়ার রুহুল আলম ও কমিনিটি একটিভিস্ট হিফজুর রহমান হাসনু ।