ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা: ৩ সাংবাদিকসহ আহত ৩০

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৯ পিএম

ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা: ৩ সাংবাদিকসহ আহত ৩০
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তিন সাংবাদিক ও ছাত্রদলের ২৭ জন আহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর ও টিএসসিতে এ ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের শাহনেওয়াজ , কামরুল (জিয়া হল), শাহিন (সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাবি), খোরশেদ আলম সোহেল তাজ, (যুগ্ম আহ্বায়ক মুজিব হল); ফিরোজ (সূর্যসেন হল), মাসুম (এফএইচ হল) ও মাহবুব শাহিন আহত হন। আহত সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের হাকিম চত্বরে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে আসেন ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এ সময় সাত-আটজন নেতাকর্মী নিয়ে সনজিত ছাত্রদল নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে চলে এলে সনজিতের অনুসারী ৫০ জন নেতাকর্মী রড, লাঠিসোটা নিয়ে ছাত্রদল নেতাদের মারধর করেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে স্টুডেন্ট জার্নালের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আনিসুর রহমানকে প্রথমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, পরে তার অনুসারী স্যার এএফ রহমান হল শাখার সহ-সভাপতি হোসাইন মাহমুদ আপেল, জগন্নাথ হল সংসদের জিএস কাজল দাস, জসিম উদদীন হল সংসদের জিএস ইমামুল হাসান, সূর্যসেন হল সংসদের ভিপি মারিয়াম জামান খান, সূর্যসেন হলের সহ-সভাপতি রাইসুল ইসলাম, নাহিদ হাসান, বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তারেক রহমান এলিট, বিশ্ববিদ্যালয় শাখার উপ-প্রচার সম্পাদক মহসিন আলম তালুকদার, সহ-সম্পাদক হাসান রাহাতের নেতৃত্বে হামলা করা হয়। ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিতের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে। আমাদের মোবাইল ও বাইক ছিনতাই করা হয়। আমরা এর বিচার দাবি করছি।এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি এ সময় কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থান করছিলেন বলে জানান।