ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বিয়ানীবাজারের প্রবীণ ব্যক্তিত্ব আব্দুস সাত্তার আর নেই

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯, ০৭:৪৭ পিএম

বিয়ানীবাজারের প্রবীণ ব্যক্তিত্ব আব্দুস সাত্তার আর নেই
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীন ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, ,ইমামবাড়ী হাফিজিয়া মাদ্রাসার হযরত গোলাব শাহ (রহ:) প্রকল্পের সভাপতি ,কসবা-খাসা গ্রাম কমিটির আহবায়ক মো. আবদুস সাত্তার আর নেই।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (৩১ আগষ্ট) বাংলাদেশ সময় দুপুর ১২ টায়  সিলেটের আল-হারামাইন হাসপাতালে ইন্তেকাল করেছেন।।তিনি বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্টা, পূর্বতন বিয়ানীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সচিব। শুধু সামাজিক আন্দোলনই নয়, সাংস্কৃতিক বিকাশেও  আব্দুস সাত্তার ছিলেন তরুনদের মাঝে উচ্চারিত এক নাম। বিশেষত: বই পড়তে আগ্রহী করতে তিনি এক সময় তরুনদের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আব্দুস সাত্তার ছিলেন গোলাবিয়া পাবলিক লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন সম্পাদকের দায়িত্ব পালন করেন। মরহুমের জানাযার নামাজ আগামীকাল (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায়  হযরত গোলাবশাহ্ শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশে তাঁর পারিবারিক সুত্র থেকে জানা গেছে । বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এক শোক বার্তায় প্রয়াত আব্দু সাত্তারের  শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, 'আব্দুস সাত্তার মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন,তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি সারা জীবন মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে গেছেন।' তাঁর মৃত্যুতে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়াম্যান আবুল কাশেম পল্লব শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্ঠা সামসউদ্দিন খান, সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার, বিয়ানীজার কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, কবি ফজলুল হক, কথা সাহিত্যিক  আব্দুল মালিক ফারুক,ডা. নজরুল ইসলাম সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি,  বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নিউইয়র্কের সাপ্তাহিক ঠিকানার বিশেষ প্রতিনিধি মিছবাহ উদ্দিন, শিক্ষক-সাংবাদিক খালেদ জাফরি, ৫২বাংলার প্রধান সম্পাদক ফারুক যোশী, কানাডা প্রবাসী কবি দেলোয়ার এলাহি। এছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগের কোষাধক্ষ্য আসুক আহমদ, লন্ডনস্থ বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি দেলোয়ার হোসেন , বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বেবুল, কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে'র সভাপতি আনোয়ার আহমদ মুরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম উদ্দিন ও কোষাধক্ষ্য শফিকুল হক এবাদ, সাবেক সভাপতি হাফিজ নাজিম উদ্দিন প্রমূখ আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ৫২বাংলা পরিবার সর্বজন শ্রদ্ধেয় প্রবীন ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুস সাত্তার এর মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করে তার আত্নার মাগফিরাত কামনা করেছে।  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।