ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মদিনায় বাস দূর্ঘটনায় নিখোঁজ ১ জনের পরিচয় পাওয়া গেছে

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯, ০৭:৫২ পিএম

মদিনায় বাস দূর্ঘটনায় নিখোঁজ ১ জনের পরিচয় পাওয়া গেছে
পবিত্র হজ পালন শেষে মদিনায় যাওয়ার পথে বাংলাদেশি হাজিদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মো: নুরুল ইসলাম(৭১) নামে এক হজযাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সুত্র বলছে, নিখোঁজ ব্যাক্তিই নিহত বলে ধারণা করা হয়েছে। তার বাড়ি ফেনী সদরের লস্করহাটের মোটবী গ্রামের আফাজ উদ্দিনের পুত্র। তিনি স্বস্ত্রীক হজ্জ করতে সৌদিআরব এসেছিলেন। তাঁর স্ত্রী সুস্থ্য আছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি শাহাদাত হোসেন তসলিম মদিনা হজ মিশন এবং রেডক্রিসেন্টের বরাতে এসব তথ্য জানান, শুক্রবার স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ১১ টায় মদিনা থেকে ১০০ কিলোমিটার দূরে ওয়াজুল ফারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হজ পালনের পর মদিনায় মহানবীর (সা.) এর রওজা জিয়ারতে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা। চাকা বিস্ফোরিত হয়ে বাসটি দুর্ঘটনায় পতিত হয়। বাসটিতে মোট ৩৫ জন হাজি ছিলেন।’ আহতদের চারজনকে ওয়াজুল ফারা হাসপাতাল, ১০ জনকে কিং ফাহাদ হাসপাতাল, ৮ জনকে মিকাত হাসপাতালে, দুজনকে ওহুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কিং ফাহাদ হাসপাতাল থেকে ৩ জনকে, মিকাত হাসপাতাল থেকে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেয়া হয়। আহতদের মধ্যে ১ জনের হাতে ভাংগা কাঁচ ঢুকে যাওয়ায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আহত অন্যান্যরা আশংকামুক্ত বলে জানা গেছে। ৩৫ হজযাত্রীগণের সকলেই স্কাই এয়ার ট্রাভেলস, হজ লাইসেন্স নং ১২০৫ এর মাধ্যমে হজে এসেছেন। কিং ফাহাদ হসপিটালে স্থানান্তরিত আহত হাজিরা হলেন, খালেদা আক্তার, আব্দুল মান্নান, রহিমা বেগম, মোহাম্মদুল্লাহ, মুন্সী মিলন, আমির হোসেন, তোফায়রা বেগম ও মনির হোসেন। বাকি হাজিগণ মদিনায় আল করম প্যালেসে অবস্থান করছেন।