ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

জাতির জনক, প্রধানমন্ত্রীর ছবি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত বাধ্যতামূলক

প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯, ১০:১৪ পিএম

জাতির জনক, প্রধানমন্ত্রীর ছবি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত বাধ্যতামূলক
মৌলভীবাজার ২ সংসদীয় আসনের সাংসদ, স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য  সুলতান মোহাম্মদ  মনসুর বলেছেন, সকল সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে  জাতির জনক, প্রধানমন্ত্রীর ছবি এবং জাতীয় সংগীত বাধ্যতামূলক। এনিয়ে স্পষ্টত  কোন রকম গড়িমসি চলবে না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কুলাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত শোক সভায় সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এমপি  বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও শাসনকাল সম্পর্কে বিশদ আলোচনা করে বলেন, ১৯৭২ সালের ১২ জানুয়ারী থেকে ১৯৭৫ সালের ১৪ আগষ্ট পর্যন্ত গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে জাতির পিতার শাসনকাল নিয়ে অনেকে অনেক রকমের কথা বলতে পারেন। একজন জনপ্রতিনিধি বা সরকারের শাসনকাল নিয়ে অনেকের অনেক রকম ধারণা থাকতে পারে। তিনি উদাহরণস্বরূপ নিজেকে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সফি আহমদ সলমান এর সময়কালের কথা বলেন। কিন্তু বাংলাদেশের মুক্তিসংগ্রামের সময়কালের বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের প্রতীক বঙ্গবন্ধুকে নিয়ে যে বা যারা বিরূপ মন্তব্য করে ,তারা জাতির কুলাঙ্গার বা জাতীয় বেঈমান বলে বিবেচিত হবেন। সুলতান মনসুর  এমপি বলেন, কুলাউড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুল-কলেজ এবং মাদ্রাসা গুলোতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি , মাননীয় প্রধানমন্ত্রীর ছবি অবশ্যই থাকতে হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে সেটা হোক সরকারি অথবা বেসরকারি সেখানে শ্রেণী কার্যক্রমের পূর্বে জাতীয় সংগীত অবশ্যই গাইতে দিতে হবে। অন্যতায়, সেইসব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পর্যায়ের কোন রকমের সহযোগিতা করা হবে না বলে তিনি হুশিয়ারি দেন। সুলতান মনসুর এমপি প্রশাসনকে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন।