ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

চামড়ায় সিন্ডিকেট : অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা

প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৯, ০৫:৪২ পিএম

চামড়ায় সিন্ডিকেট : অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চামড়া সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এবারের কোরবানির ঈদের চামড়ার দাম অতীতের যে কোনো সময়ের চেয়ে কম হওয়ায় চামড়া পানির দরে বিক্রি হয়েছে। কোথাও কোথাও চামড়া মাটি চাপা দেওয়া হয়েছে বলে খবরে এসেছে। সরকার এরই মধ্যে কাঁচা চামড়া রপ্তানির অনুমতিও দিয়েছে। চামড়ার দর অল্প হওয়ার পেছনে সিন্ডিকেট কাজ করছে বলে ব্যবসায়ী এবং বিএনপির অভিযোগ। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সিন্ডিকেটের বিষয়টি নিরপেক্ষভাবে জানা দরকার, সিন্ডিকেটের একটা ব্যাপার আমাদের দেশে আছে। ফায়দা লোটার জন্য একটা মহল সিন্ডিকেট করে। সে ধরনের কিছু হয়েছে কিনা, সেটা খোঁজ-খবর নিয়ে জানাবো। আওয়ামী লীগের এক নেতার সিন্ডিকেট পরিচালনার বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঈদের পর মাত্র একদিন সময় গেলো। এ সময়তো পুরো বিষয়টা মূল্যায়ন করা সম্ভব নয়। আজও কোরবানি হচ্ছে, গতকালও হয়েছে, সবকিছু মিলিয়ে সামগ্রিকভাবে বিষয়টাকে মূল্যায়ন করতে হবে, যদি কোনো সিন্ডিকেটের কারসাজি হয়ে থাকে। অপরাধ অনুযায়ী এটার ব্যবস্থা নিতে হবে। অন্যায় যেই করুক এখানে জাতীয় অর্থনীতির স্বার্থ বিঘ্নিত হলে, জনস্বার্থ বিঘ্নিত হলে সেটা দেখা সরকারের দায়িত্ব। যদি এখানে অপরাধমূলক কোনো কাজ হয়ে এবং সেটি যেই করে থাকুক, যার কারসাজিতে হোক, সিন্ডিকেট হোক বা যেটাই হোক- এটা ক্ষতিয়ে দেখে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে, অপরাধ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।