ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ঢাবিতে স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০৫:১৪ পিএম

ঢাবিতে স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠন এই কর্মসূচি পালন করেছে। এডিস মশার প্রজনন ক্ষমতা সম্পর্কে 'বালখিল্য' মন্তব্য করার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী এবং মশা নিধনে ব্যর্থ হওয়ায় দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি করেছে প্রতিবাদকারীরা। এর পাশাপাশি তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁদের স্থাবর ও অস্থাবর সব সম্পদের হিসাব জাতির সামনে প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত ‘ডেঙ্গু: চেঞ্জিং ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট আপডেট’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো হওয়ায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’ কুশপুত্তলিকা দাহ করার আগে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ঢাকাবাসীর জন্য মিনি ডাস্টবিন স্থাপন করেছেন । কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, ময়লাও পরিষ্কার করা হচ্ছে না৷ এসব ডাস্টবিনে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার করা হচ্ছে। এর দায়ভার কার? দুর্নীতির কারণেই কি রক্ষণাবেক্ষণ হচ্ছে না, নাকি মেয়র সাহেব এটাকেও গুজব বলে উড়িয়ে দেবেন?’ মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। একে গুজব বলে মেয়র স্বপদে থাকার বৈধতা হারিয়েছেন। মশা নিধনে সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থ। ডেঙ্গুতে মৃত্যুবরণ করা নাগরিকদের হত্যার দায়ভার দুই মেয়রকে নিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী তাঁর বালখিল্য বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধু ও দেশরত্ন শেখ হাসিনার নীতি ও আদর্শের সঙ্গে বেইমানি করেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে অবমাননা করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়র পদত্যাগ না করলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। কুশপুত্তলিকা দাহের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।